Bengal Weekend Weather:সাবধানে থাকুন, আগামী ৩ দিন ঝড়-বৃষ্টির দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, বাংলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা
- Published by:Pooja Basu
Last Updated:
North Bengal-South Bengal Weather: ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।
★আগামী তিন দিন বজ্রবিদ্যুৎসহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি রাজ্যে। কালবৈশাখীর সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। ঝড়ের তাণ্ডব উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। আগামীকাল, শুক্রবার ও শনিবার দুর্যোগের সম্ভাবনা বেশি। রবিবার পর্যন্ত আরও একটা স্পেল ঝড় বৃষ্টির। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।
advertisement
★দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি শুরু। শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার এবং শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি।
advertisement
advertisement
★উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
advertisement
★শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগ বেশি থাকবে। ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো।
advertisement








