advertisement

'প্রদীপ আমার দশ বছরের বন্ধু...!' প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ-প্রদীপ, ভোট ময়দানে সৌজন্যের অনন্য জলছবি

Last Updated:

Dilip Ghosh Vs Pradip Sarkar: এবার প্রচারে গিয়ে একে অপরের সঙ্গে হাত মেলালেন দিলীপ ঘোষ ও প্রদীপ সরকার। রাজনৈতিক সৌজন্যতার নজির রইল রেল শহর খড়গপুরে।

+
 প্রচারে

 প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ ঘোষ ও প্রদীপ সরকার

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: আবারও সৌজন্যের রাজনীতির সাক্ষী রইল রেল শহর খড়গপুর। একদিকে বিজেপি প্রার্থী হেভিওয়েট বিজেপি নেতা দিলীপ ঘোষ অন্যদিকে খড়গপুরের প্রাক্তন পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। তবে খড়্গপুরে এসে প্রথম দিন রাত্রে শ্মশান কালী মন্দিরে পুজো দেওয়ার পর দুই প্রার্থী মুখোমুখি হতে একে অপরকে সম্মান জানিয়ে হাত মেলালেন। যেখানে একে অপরের বিরোধী সেখানে এমন সৌজন্যতা নজির গড়েছে রাজ্য রাজনীতিতে।
খড়্গপুরের কৌশল্যা এলাকায় প্রাচীন শ্মশানকালী মন্দিরে চলছে কালীপুজো। আশীর্বাদ নিতে এসেছিলেন দুই দলেরই প্রার্থী। এসেছিলেন প্রদীপ সরকার, সেই মন্দিরে আশীর্বাদ নিতে আসেন দিলীপ ঘোষও। মন্দির থেকে বেরিয়ে রাস্তায় মুখোমুখি দেখা হয় দুজনের। দুই দলের কর্মী সমর্থকরা একদিকে জয় বাংলা এবং অন্যদিকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। তবে দুই প্রার্থীকে দেখা গেল এক অনন্য সৌজন্যতা দেখাতে। মুখোমুখি দেখা হতেই খুব স্বল্প সময় কথা এবং একে অপরের সঙ্গে হাত মেলালেন।
advertisement
advertisement
যদিও একই অপরকে কোনই কটুক্তি করেননি কেউ। একদিকে প্রদীপ সরকারের বক্তব্য, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী হলেও রাজনৈতিক সৌজন্যতা দেখানো কর্তব্য। অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য, খড়গপুরেই থাকেন, মুখোমুখি দেখা হয়েছে তাই সৌজন্যতা দেখিয়েছেন। তবে এরপর দুই প্রার্থী নিজেদের মত প্রচার সারেন।
advertisement
প্রসঙ্গত সাংসদ থেকে অব্যাহতি পাওয়ার পর, একপ্রকার বিজেপিতে ব্রাত্য ছিল দিলীপ ঘোষ। তবে ফের তাঁকে দল দায়িত্ব দিয়ে খড়গপুর সদর থেকে প্রার্থী করেছে। তাই সকাল থেকে একদম জোর কদমে প্রচার করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রতিদ্বন্ধী প্রার্থী প্রদীপ সরকার। কে জেতে তার সময় বলবে।
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
'প্রদীপ আমার দশ বছরের বন্ধু...!' প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ-প্রদীপ, ভোট ময়দানে সৌজন্যের অনন্য জলছবি
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement