Panihati Seats: অভয়ার মায়ের নাম এখনও ঘোষণাই হয়নি বিজেপি প্রার্থী হিসেবে, তার আগেই নির্যাতিতার বাড়িতে যা ঘটল, দেখে অবাক পানিহাটিবাসী
- Published by:Suman Biswas
Last Updated:
Panihati Seats: পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা। নাম ঘোষণা না হলেও নির্যাতিতার বাড়িতে বিজেপির পতাকা লাগালেন কর্মীরা।
সুবীর দে,পানিহাটি: পানিহাটী বিধানসভায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই নির্যাতিতা ছাত্রীর বাড়িতে বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে দিল বিজেপি কর্মীরা। এদিকে, সিপিআইএম-কে নিশানা করলেন নির্যাতিতার মা। পাল্টা জবাব সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তর।
দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১ জনের নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। সেই প্রার্থী তালিকায় নাম নেই পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থীর। আর বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাড়িতে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিল বিজেপি কর্মীরা।
advertisement
advertisement
বিজেপি কর্মীদের সঙ্গে নির্যাতিতার বাবা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে তার বাড়িতে লাগালেন। স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি সিপিআইএম-কে সরাসরি আক্রমণ করলেন নির্যাতিতার মা। নির্যাতিতার মায়ের অভিযোগ, তার মেয়ের মৃত্যুর ইস্যু নিয়ে সিপিআইএম ভোটে প্রচার করছে। সেটা কোনও মতেই মেনে নিতে পারেননি নির্যাতিতার মা। তাই তিনি ভোটে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
advertisement
বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা৷ এ দিন নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন অভয়ার মা৷ তাঁর দাবি, তিনি নিজেই বিজেপি নেতৃত্বকে ফোন করে তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছেন৷ অভয়ার মায়ের দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিজেপি-কেই তাঁরা প্রধান বিকল্প হিসেবে মনে করছেন৷
advertisement
অভয়ার মা এ দিন বলেন, ‘আমিই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছি৷ নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বকে ইচ্ছের কথা জানিয়েছি৷ মেয়ের বিচার চেয়ে লড়াই করাটা কঠিন হয়ে যাচ্ছে৷ মনে হচ্ছে বিরোধী দল হিসেবে বিজেপিই ক্ষমতায় আসতে পারে৷ তবে আমাদের সব দলই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল৷ আমাদের মনে হয়েছে মেয়ের বিচার পাওয়ার জন্য বিজেপি-র সঙ্গেই থাকা ভাল৷’ তবে, এখনও পানিহাটিতে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। কিন্তু তার আগেই নির্যাতিতার বাড়িতে লেগে গেল বিজেপির পতাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 7:03 PM IST









