advertisement

Adhir Ranjan Chowdhury: তিন দশক পর অধীর চৌধুরীর জীবনে বড় পরিবর্তন! বিধানসভা ভোটে এবার নিজেই প্রার্থী, কেন এই সিদ্ধান্ত? জানিয়ে দিলেন সব

Last Updated:
Adhir Ranjan Chowdhury: সর্ব ভারতীয় কংগ্রেসের বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল বহরমপুর বিধানসভা এবার লড়াই করবেন অধীর চৌধুরী। এবার দিল্লি থেকে বহরমপুরে ফিরে আধীর নিজেই জানালেন সেই কথা।
1/6
*বহরমপুর, কৌশিক অধিকারী: জল্পনা ছিল। দিল্লিতে সর্ব ভারতীয় কংগ্রেসের বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বহরমপুর বিধানসভা এবার লড়াই করবেন অধীর চৌধুরী। এবার দিল্লি থেকে বহরমপুরে ফিরেই নিজেই জানালেন সেই কথা।

2/6
*বেশ কিছুদিন ধরেই বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে নয়, গোরাবাজারের চৌধুরী ভিলাতে সাংবাদিক বৈঠক করছেন অধীর চৌধুরী। আর আগেই মনে করা হয়েছিল অধীর চৌধুরী প্রার্থী হতে পারেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সেই কথা নিজেই জানালেন।

3/6
*অধীর চৌধুরী জানিয়েছেন, ২৭ বছর পরে আমাকে কংগ্রেস দল বলছে তাই আমি বিধানসভা নির্বাচনে লড়াই করছি। আমি দীর্ঘদিন ধরেই বহরমপুরের সাংসদ ছিলাম। বহরমপুর শহরের সঙ্গে বিধায়ক নির্ভর ছিল। আমি তো বাইরের কেউ ছিলাম না বহরমপুরের সাংসদ ছিলাম। আমি তো বহিরাগত কেউ না, যে হঠাৎই এলাম আর বিধায়ক পদে দাঁড়িয়ে গেলাম।

4/6
*অধীর চৌধুরী আরও বলেন, তবে অস্বস্তি আমার লাগবে। যে এতদিন লোকসভার সাংসদ ছিলাম এখন বিধানসভা লড়াই করব। আমি না চাইলেও দল চাইছে তাই আমাকে বহরমপুরে কংগ্রেসের প্রতিকে লড়াই করতে হবে।

5/6
*অধীর চৌধুরী বলেন, যদি বহরমপুরের সাধারণ মানুষ আমাকে চাই আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করব। মানুষ চাইছে তাই দাঁড়াতে হচ্ছে। এটা রাজনৈতিক জীবনে আমার একটা নোবেল পুরস্কার বলেই মনে করি।

6/6
*এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যে সরকারকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে কোনও অফিসার তৃণমূল দ্বারা নিয়োগের ক্ষেত্রে আমি কাউকেই নিরপেক্ষ বলে মনে করি না। এসআইআর প্রক্রিয়ায় জটিল থেকে জটিলতর করছে। একদিকে যেমন রাজ্য সরকার দায়ী, সেই রকমই নির্বাচন কমিশনার দায়ী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছিল সরকারি বিরোধী মতামত মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছিল সব কিছুকেই ঢেকে ফেলার জন্যই এসআইআরকে হাতিয়ার করে বাকি সব মুছে ফেলতেই এই জটিলতার সৃষ্টি করছেন রাজ্য সরকার।