advertisement

BJP Candidate List 2026: দার্জিলিংয়ে টিকিট পেলেন না দুবারের বিধায়ক নীরজ জিম্বা! পাহাড়ের ৩ আসনেই চমক বিজেপির প্রার্থী তালিকায়

Last Updated:

BJP Candidate List 2026: বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় দার্জিলিংয়ের দুইবারের বিধায়ক নীরজ জিম্বাকে টিকিট না দিয়ে পাহাড়ের তিনটি আসনেই নতুন মুখ আনা হয়েছে।

নীরজ জিম্বা
নীরজ জিম্বা
কলকাতাঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ তবে, টিকিট পেলেন না দু-দু’বারের দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, টিকিটই পেলেন না বিজেপির দীর্ঘ দিনের জোটসঙ্গী জিএনএলএফ।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরের প্রার্থীবদল বিজেপির! অগ্নিশ্বর নষ্করকে সরিয়ে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে
পাহাড়ের ৩ আসনেই প্রার্থী বদল বিজেপির। দার্জিলিং আসনের ২’দুবারের বিধায়ক টিকিটই পেলেন না। টিকিট পেলেন না নীরজ জিম্বা। দার্জিলিং আসন থেকে লড়ছেন বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নমন রায়। কালিম্পং থেকে লড়বেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক গোলকিপার ভরত ছেত্রী। আগে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এবারে সরাসরি প্রার্থী ভরত। অন্যদিকে কার্শিয়ং থেকে লড়ছেন সোনম লামা।
advertisement
advertisement
মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে৷ হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে৷ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে৷ ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে৷ টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Candidate List 2026: দার্জিলিংয়ে টিকিট পেলেন না দুবারের বিধায়ক নীরজ জিম্বা! পাহাড়ের ৩ আসনেই চমক বিজেপির প্রার্থী তালিকায়
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement