BJP Candidate List 2026: বিষ্ণুপুরের প্রার্থীবদল বিজেপির! অগ্নিশ্বর নষ্করকে সরিয়ে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে
- Published by:Salmali Das
Last Updated:
BJP Candidate List 2026: ঘোষিত হল বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। বিষ্ণুপুরের প্রার্থীবদল করে করা হলো বিশ্বজিৎ খান। বিষ্ণুপুরে আগে প্রার্থী করা হয়েছিল অগ্নিশ্বর নষ্করকে তাঁকে সরিয়ে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে।
কলকাতাঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় বদল হল দুটি প্রার্থীর নাম৷ বিষ্ণুপুরের প্রার্থীবদল করে করা হলো বিশ্বজিৎ খান। বিষ্ণুপুরে আগে প্রার্থী করা হয়েছিল অগ্নিশ্বর নষ্করকে তাঁকে সরিয়ে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে।
মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে৷ হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে৷ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে৷ ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে৷ টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে৷
advertisement
এগরার বিজেপি প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে৷ শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে খড়্গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণকে৷ কাশীপুর- বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে রীতেশ তিওয়ারিকে৷ রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারিকে৷ মানিকতলা থেকে প্রার্থী হচ্ছে আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়৷ এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ দমদমে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সিকে৷ বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী হয়েছেন ইন্দ্রনীল খাঁ৷ জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে বিজয় ওঝাকে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 5:26 PM IST










