Arijit Singh Viral Video: একগাল দাড়ি, উসকো-খুসকো চুল, জিয়াগঞ্জ স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিং, কেন...
- Reported by:Tanmoy Mondal
- Published by:Riya Das
Last Updated:
Arijit Singh Viral Video: জিয়াগঞ্জের ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিং। বর্তমানে জিয়াগঞ্জে রয়েছেন তিনি। বৃহস্পতিবার অরিজিৎ সিং-এর একটি ভিডিও নেটদুনিয়ায় চরম ভাইরাল হয়েছে, যেখানে একগাল দাড়ি, মাথা ভর্তি চুল নিয়ে জিয়াগঞ্জ স্টেশনে হাঁটতে দেখা গিয়েছে। এই ভিডিও এখন ভাইরাল।
advertisement
সম্প্রতি বন্ধুর টানে কাশ্মীর থেকে সোজা মুর্শিদাবাদে আসেন কাজী তৌকি। আমির ও সলমানের গার্লফ্রেন্ডের পরে জিয়াগঞ্জে হাজির কাজী তৌকি। সালটা ২০০৫। জেন ওয়াইয়ের আলাপ আলোচনায়, আড্ডায় তখন তুমুল আলোচিত নাম রিয়্যালিটি শো, 'ফেম গুরুকুল'। কিন্তু কালের প্রবাহে স্মৃতির স্মরণি থেকে সেই রিয়্যালিটি শো-এর নাম কিছুটা মলিন হয়ে গেলেও তার প্রতিযোগীরা কিন্তু আজও হারিয়ে যায়নি।
advertisement
বর্তমানে বলিউড শুধু নয়, গোটা বিশ্বের পয়লা সারির গায়কদের তালিকায় এই মুহূর্তে রয়েছেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ছেলের এখন বিশ্বজোড়া নামডাক। বলিউডের যে কোনও হিট সিনেমা মানেই এখন তাতে অরিজিতের গান। আর এক ঝলক দেখার জন্য অনেক ভক্তরা বাড়ির কাছেই উপস্থিত হন। তবে আজকে এক ঝলক দেখা যেতেই মোবাইলে ছবি ফ্রেম বন্দি করে রাখেন অনেকেই।
advertisement
নীল টিশার্ট ও নীল পাজামা পড়েই জিয়াগঞ্জ স্টেশনে ঘুরে বেড়াতে দেখা গেছে অরিজিতকে ।যদিও গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি। মাঝে মধ্যেই জিয়াগঞ্জ শহরেই স্কুটি নিয়ে ঘুরে বেড়ান সকলের পরিচিত সমু। তবে ছবি তোলার প্রতি তার অনিহা থাকার কারণেই অনেকেই ছবি তুলতে পারেন না। সাদামাটা জীবন যাপন করতেই বেশি স্বচ্ছতা ভোগ করেন অরিজিৎ সিং।
advertisement
সম্প্রতি বৃহস্পতিবার অরিজিৎ সিং-এর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা তাঁর ফ্যানপেজ গুলো থেকে শেয়ার করা হয়েছে। গায়ককে দেখা গেল জিয়াগঞ্জ স্টেশনে। পরেছেন একটা সাদামাটা নীল টি-শার্ট, কাপড়ের প্যান্ট। আলুথালু চুল, বড় হয়েছে মুখের চাপ দাঁড়ি। জিয়াগঞ্জ স্টেশনে হাঁটার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
advertisement
ভিডিও ভাইরাল হতেই ভালবাসায় ভরিয়েছেন ভক্তরা। একজন লেখেন, ‘কী যে বলব। এই ছেলেটা কোন ধাতুতে তৈরি কে জানে’! আরেকজন লেখেন, ‘এটা অরিজিৎই পারে! ওর কাছে গান ছাড়া সবই তুচ্ছ।’ একটি কমেন্টে লেখা, ‘দেখনদারির উর্দ্ধে উঠতে পেরেছে বলেই অরিজিৎ হয়ে উঠতে পেরেছে। একটা ইমোশন, এমন এক ভালবাসা, যা মাপা যায় না। শুধু ফিল করা যায়।’
advertisement
চলতি বছরে একটু হলেও ভক্তদের মনটা খারাপ করে দেন জিয়াগঞ্জের ভূমি-পুত্র। আচমকাই ঘোষণা করে বসেন, আর প্লে ব্যাক করবেন না। এক্সে অরিজিৎ লেখেন, ‘সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ জানাচ্ছি যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনও নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি, I am calling it off। এটা ছিল এক অসাধারণ সফর।’








