advertisement

আরজি কর কাণ্ডে জেলে গিয়েছিলেন প্রতিবাদী কলতান, পানিহাটিতে তাঁর বিরুদ্ধেই প্রার্থী অভয়ার মা! মন জিতে নিলেন মানবিক মন্তব্যে

Last Updated:

West Bengal Assembly Election 2026: পানিহাটি সিপিআইএমের হয়ে ভোটে লড়ছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাসগুপ্ত। তৃণমূলের হয়ে লড়ছেন তীর্থাঙ্কর ঘোষ। এবার অভায়ার মা তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করায় পানিহাটির ভোট যুদ্ধ নতুন মাত্রা পেল।

কলতান দাসগুপ্ত
কলতান দাসগুপ্ত
কলকাতা: বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে বিজেপর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে ও মেয়ের সঠিক বিচার পেতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভয়ার মা। পানিহাটি কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন তিনি। ইতিমধ্যেই এই কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে ভোটে লড়ছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাসগুপ্ত। তৃণমূলের হয়ে লড়ছেন তীর্থাঙ্কর ঘোষ। এবার অভায়ার মা তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করায় পানিহাটির ভোট যুদ্ধ নতুন মাত্রা পেল।
অভিয়ার মা পানিহাটি থেকে প্রার্থী হওয়ার বিষয়টি সিপিআইএম প্রার্থী কলতান দাসগুপ্ত কীভাবে দেখছেন? নিউজ ১৮ বাংলাকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে কলতান বলেন,”আমরা যখন গাড়ি আটকেছিলাম, তখন আমরা তৃণমূল-বিজেপি হিসেব করে গাড়ি আটকায়নি। গোটা বাংলা-ভারত-বিশ্বের মানুষ যখন রাত দখল করেছিল, তখন বিজেপি বা তৃণমূল দেখে হয়নি। দুটো পক্ষ ছিল, এক নির্যাতনকারী ও যিনি নির্যাতিতা হলেন। আমরা নির্যাতিতার পক্ষে ছিলাম, তার পক্ষেই আছি, তার পক্ষেই থাকব। আমরা দ্রুত বিচার চাই। নির্যাতিতার মা সিবিআইয়ের কাছে যে ৫০টি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের দ্রুত উত্তর চাই। সিবিআই কার নির্দেশে হলফনামা বদলে দিয়েছিল সেই প্রশ্নের দ্রুত উত্তর চাই। অভয়ার-অভয়াদের বিচারের দাবিতে লড়ে যাব। আর কাওকে যাতে অভয়া না হতে হয় তারজন্য লড়ে যাবো।”
advertisement
অভয়া আন্দোলনের সময় গ্রেফতারও হতে হয়েছিল কলতান দাসগুপ্তকে। এবার সেই অভয়ার মায়ের বিরুদ্ধে ভোটের লড়াই। এই প্রসঙ্গে সিপিআইএম প্রার্থী বলেন,”আমাদের লড়াই অভয়াদের নির্যাতনের বিরুদ্ধে। তা গতকালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। পার্কস্ট্রিট, কামদুনি, আসিফা, তামান্না, আনিস-মইদুলের বিরুদ্ধে যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে আমরা লড়ে যাই। আর এটা কোনও কিছুর ভাবনায় লড়ে যাই না, যে তার জন্য আমি প্রার্থী হব। আমাদের লড়াই অধিকারের প্রশ্নে। মানুষকে ভালো রাখার প্রশ্নে, সেই লড়াই আমরা লড়ব।”
advertisement
advertisement
শুধু তাই নয়, সিপিআইএম সুবিধার জন্য আন্দোলন করেছিল বলেও একাধিক সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন অভয়ার বাবা। এই বিষয়ে কলতান বলেন, “গোটা পৃথিবীর মানুষ, দেশের মানুষ আন্দোলন করেছিলেন, ওই বিচারটাই আমাদের একমাত্র লক্ষ্য, আর কিছু নয়। আমরা কাউকে আক্রমনে যাবো না, বিজেপি-তৃণমূল যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কেন করতে পারলো না তার প্রশ্ন করি। আমরা ক্ষমতায় এলে কী বকল্প হতে পারে সেই কথা বলব। ওনারা কেন বিজেপিকে বেছে নিল ওনারাই বলতে পারবে। এবিষয়ে আমি কি বলব।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আরজি কর কাণ্ডে জেলে গিয়েছিলেন প্রতিবাদী কলতান, পানিহাটিতে তাঁর বিরুদ্ধেই প্রার্থী অভয়ার মা! মন জিতে নিলেন মানবিক মন্তব্যে
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement