advertisement

Abhaya Mother Panihati BJP Candidate: পানিহাটি থেকে বিজেপি-র প্রার্থী হতে চান আরজি কর কাণ্ডের অভয়ার মা! তৃণমূলকে উপড়ে ফেলতেই সিদ্ধান্ত, জানালেন নিজেই

Last Updated:

অভয়ার মা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে অনেক দিন ধরে জল্পনা ছড়াচ্ছিল৷

বিজেপি-র প্রার্থী হচ্ছেন অভয়ার মা?
বিজেপি-র প্রার্থী হচ্ছেন অভয়ার মা?
সুবীর দে, পানিহাটি: বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা৷ এ দিম নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন অভয়ার মা৷ তাঁর দাবি, তিনি নিজেই বিজেপি নেতৃত্বকে ফোন করে তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছেন৷ অভয়ার মায়ের দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিজেপি-কেই তাঁরা প্রধান বিকল্প হিসেবে মনে করছেন৷
ইতিমধ্যেই রাজ্যের ১৪৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ আজই বিজেপি-র দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে৷ তার আগেই নিজের ইচ্ছের কথা জানালেন অভয়ার মা৷ এর পর বিজেপি-র প্রার্থী তালিকায় পানিহাটি কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম থাকার সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে৷
অভয়ার মা এ দিন বলেন, ‘আমিই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছি৷ নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বকে ইচ্ছের কথা জানিয়েছি৷ মেয়ের বিচার চেয়ে লড়াই করাটা কঠিন হয়ে যাচ্ছে৷ মনে হচ্ছে বিরোধী দল হিসেবে বিজেপিই ক্ষমতায় আসতে পারে৷ তবে আমাদের সব দলই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল৷ আমাদের মনে হয়েছে মেয়ের বিচার পাওয়ার জন্য বিজেপি-র সঙ্গেই থাকা ভাল৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Abhaya Mother Panihati BJP Candidate: পানিহাটি থেকে বিজেপি-র প্রার্থী হতে চান আরজি কর কাণ্ডের অভয়ার মা! তৃণমূলকে উপড়ে ফেলতেই সিদ্ধান্ত, জানালেন নিজেই
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement