WB Assembly Election 2026: ভোটের মুখে মাস্টারস্ট্রোক! উত্তরবঙ্গে তৈরি শক্তিশালী তৃতীয় শক্তি, বড় ধাক্কা শাসক-বিরোধী শিবিরে
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
WB Assembly Election 2026: উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় রদবদল! একাধিক ছোট দল ও নির্দল প্রার্থীদের নিয়ে গড়ে উঠল নতুন এক শক্তিশালী জোট। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই এই নয়া সমীকরণ বড় বড় রাজনৈতিক দলগুলোর ঘুম কেড়ে নিতে প্রস্তুত।
বিধানসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের রাজনীতিতে তৈরি হল এক নতুন সমীকরণ। মালদহ থেকে কোচবিহার এবং পাহাড় পর্যন্ত বিস্তৃত একাধিক সংগঠন একজোট হয়ে গড়ে তুলেছে নতুন রাজনৈতিক মঞ্চ। বাগডোগড়ার গোসাইপুরে অনুষ্ঠিত বৈঠকে এই জোটের রূপরেখা স্পষ্ট হয়, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফর সেপারেট স্টেট’ নামের এই জোটে যুক্ত হয়েছে নর্থ বেঙ্গল পিপলস পার্টি, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, কামতাপুর পিপলস পার্টি, বিনয় তামাংয়ের ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট-সহ আদিবাসী মূলনিবাসী সংগঠন এবং নৌস্য শেখ মুসলিম সমাজ। বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের এই একত্রীকরণ উত্তরবঙ্গের রাজনৈতিক ছবিতে নতুন মাত্রা যোগ করেছে।
advertisement
জোট সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের মোট ৫৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে এই নতুন মঞ্চ। শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ী, মাটিগাড়া-নকশালবাড়ি সহ প্রায় ৪০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যেই বৈঠকে আলোচিত হয়েছে। তবে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী ২৫ মার্চ।
advertisement
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পাহাড়ের অন্যতম নেতা ও জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং, নর্থ বেঙ্গল পিপলস পার্টির সাধারণ সম্পাদক অনিমেষ চক্রবর্তী, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি অধীর রায়, কামতাপুর পিপলস পার্টির রাজ্য সম্পাদক সুভাষ বর্মন, নৌস্য শেখ মুসলিম সমাজের নেতা আনিসুর রহমান-সহ একাধিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তাঁদের উপস্থিতি এই জোটের গুরুত্ব ও বিস্তারকে আরও স্পষ্ট করে তোলে।
advertisement
জোট নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। তাই তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস—সব বড় দলের বিরুদ্ধেই লড়াইয়ে নামতে প্রস্তুত তারা। এখন দেখার, ভোটের ময়দানে এই নতুন শক্তি কতটা প্রভাব ফেলতে পারে উত্তরবঙ্গের রাজনীতিতে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)








