iPhone 17 Price Drops: iPhone 17 কিনবেন? এখনই সময়! ৭ হাজার টাকা পর্যন্ত ছাড়, হাতছাড়া করবেন না এই ধামাকা ডিল
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
iPhone 17 Price Drops: ভারতে iPhone 17 এখন কম দামে পাওয়া যাচ্ছে। নতুন দাম, ব্যাঙ্ক অফার, স্পেসিফিকেশন, ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং কেন এখন কেনার সেরা সময়
খুব বেশি দিন আগের কথা কিন্তু নয়। সঠিক ভাবে বললে গত বছরের কথা। আরও বিশদে যদি বলতে হয়, তাহলে অ্যাপল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে iPhone 17 নিয়ে এসেছিল। ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছিল তার প্রি-বুকিং, অন্য দিকে, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে তা সবার জন্য উপলব্ধ হয়েছিল দেশের বাজারে। তার অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হয়েছিল এক জল্পনা- সেখানেই শেষ নয়, অ্যাপল iPhone 17 সিরিজের আরও এক ফোন লঞ্চ করতে চলেছে। জল্পনা যে মিথ্যা ছিল না, তা এবার প্রমাণিত হয়ে গিয়েছে। প্রতীক্ষার পালা শেষ হয়েছে, দেশের বাজারে এবারে সংস্থা iPhone 17e নামে সিরিজের সর্বশেষ ফোন নিয়ে এসেছে। আর তার পরেই iPhone 17-এ বিশাল ছাড়ের খবর এসেছে!
advertisement
advertisement
advertisement
iPhone 17 ডিলের সম্পূর্ণ বিবরণ: অ্যাপল iPhone 17-এর লিস্টিং প্রাইস দেওয়া রয়েছে ৮০,৪৯০ টাকা, যার মানে সরাসরি ২,৪১০ টাকার ছাড়। এছাড়াও, কেউ যদি এইচএসবিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইএমআই-এর মাধ্যমে অর্থ প্রদান করেন, তাহলে অতিরিক্ত ৪,৫০০ টাকার ছাড়ও পেতে পারেন। এর মানে মোট ৬,৯০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। এক নজরে এই আইফোনটির ফিচারগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক!
advertisement
অ্যাপল iPhone 17-এর স্পেসিফিকেশন: অ্যাপল iPhone 17-এ রয়েছে একটি ৬.৩-ইঞ্চি OLED ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং অলওয়েজ-অন ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি সর্বোচ্চ ৩,০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে, ফলে তীব্র সূর্যালোকের মধ্যেও কন্টেন্ট স্পষ্টভাবে দেখা যায়। পারফরম্যান্সের জন্য এতে অ্যাপল এ১৯ চিপসেট দেওয়া হয়েছে, যা ৮ জিবি র‍্যামের সঙ্গে সাবলীল মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড গেমিং অভিজ্ঞতা প্রদান করে।
advertisement
advertisement






