advertisement

Job Vacancy 2026: জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী চাই! একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন কত? কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

Last Updated:

Job Vacancy 2026: দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগ। শূন্যপদ ৮টি। পদমর্যাদা অনুযায়ী মাসিক বেতন ২২,০০০ টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত।

দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরে নিয়োগ
দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরে নিয়োগ
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন বিভাগে নিয়োগ, বেতন কত, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য নীচে দেওয়া হল।
দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ডেন্টাল সার্জেন, ডেন্টাল টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ব্লক এপিডেমিওলজিস্ট পদে কর্মী চাই। পদগুলির জন্য চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
advertisement
শূন্যপদঃ ৮টি
বয়সঃ আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ বিভিন্ন পদের জন্য বেতন কাঠামো ভিন্ন। ডেন্টাল সার্জেনের বেতন মাসিক ৪২,০০০ টাকা। ডেন্টাল টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের বেতন মাসিক ২২,০০০ টাকা। অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট পদে বেতন মাসিক ২৫,০০০ টাকা। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বেতন মাসিক ৩০,০০০ টাকা। ব্লক এপিডেমিওলজিস্টের মাসিক বেতন ৩৫,০০০ টাকা।
advertisement
কীভাবে আবেদন করবেনঃ আবেদনকারীকে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে যেতে। হোমপেজ খুললে সেখান থেকে ‘রিক্রুটমেন্ট’-এ ক্লিক করুণ। সেখানেই দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ৬ এপ্রিল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Job Vacancy 2026: জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী চাই! একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন কত? কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement