advertisement

সিভিক ভলান্টিয়ারদের বাড়ল বোনাস...! একধাক্কায় ৬০০ টাকা বাড়ানো হল, কত দাঁড়াল? নবান্ন থেকে এল সুখবর!

Last Updated:

Civic Volunteers: একধাক্কায় ৬০০ টাকা বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের! কত দাঁড়াল টাকার অঙ্ক? নির্দেশিকা জারি করল নবান্ন।

সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর!
সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর!
কলকাতা: ২০২৫-২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বাড়িয়ে করা হল ৭,৪০০ টাকা। গত বছর এই বোনাস ছিল ৬,৮০০ টাকা। এবার তা বাড়িয়ে দেওয়া হল একধাক্কায় ৬০০ টাকা। ফলে প্রাপ্য বোনাসের অঙ্ক বেড়ে দাঁড়াল প্রায় সাড়ে সাত হাজার টাকা।
নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাবেন এই সুবিধা। গ্রাম পুলিশ ভলান্টিয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য এই সিদ্ধান্ত। নতুন বোনাস কাঠামোর নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপি কে জানাল নবান্ন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৩ সালে রাজ্য পুলিশকে সহায়তার জন্য তৈরি হয় একটি স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ার বাহিনী। এরা মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পাড়ায় টহলদারি এবং জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকেন। যোগ্যতা হিসেবে অষ্টম বা দশম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হয়। বর্তমানে তাঁরা একটি দৈনিক পারিশ্রমিক পান এবং বোনাস সুবিধা ভোগ করেন।
advertisement
আগে যে বোনাসের পরিমাণ ছিল ৫৩০০ টাকা। তা ২০২৪-এ বেড়ে হয়েছিল ৬০০০ টাকা তারপরে বেড়ে হয় ৬৮০০। এই মাত্রাতেই এবারের অ্যাড-হক বোনাস বাড়াল নবান্ন। ফলল এই বোনাসের অঙ্ক বেড়ে দাঁড়াল ৭৪০০ টাকা। নবান্ন সূত্রে খবর, বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। নতুন কাঠামোয় বোনাস মঞ্জুর হতেই এদিন সেটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিভিক ভলান্টিয়ারদের বাড়ল বোনাস...! একধাক্কায় ৬০০ টাকা বাড়ানো হল, কত দাঁড়াল? নবান্ন থেকে এল সুখবর!
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement