advertisement

হাতে ওটা কী...? দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

Last Updated:

Madan Mitra: প্রচারে নামলেন মদন মিত্র। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটি চার বারের জয়ী বিধায়ক। ভক্তদের সঙ্গে তুললেন সেলফি। আর বললেন

Rapid Read
মদন মিত্র
মদন মিত্র
দক্ষিনেশ্বর: প্রচার শুরু করার আগেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে সকাল সকাল কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলেন মদন মিত্র।পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরে ভক্তদের সঙ্গে সেলফি তুলে হাত মেলালেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। দক্ষিনেশ্বর মন্দিরে থাকা দর্শনার্থীদের হাত জোর করে ভোট প্রার্থনা করলেন তৃণমূল প্রার্থী।
মদন মিত্রের হাতে এদিন দেখা গেল বর্ণপরিচয় আর সহজ পাঠ। তিনি জানান, বর্ণপরিচয় ও সহজপাঠ বাংলার অস্মিতা ও ঐতিহ্য। এই অস্মিতা ও ঐতিহ্য ,নষ্ট করার চক্রান্ত করছে বিজেপি।তাই সহজপাঠ ও বর্ণপরিচয় নিয়ে মন্দিরে পূজো দিয়েই এই দুটি বই প্রচারের মাধ্যমে বাড়িতে বাড়িতে দেওয়া হবে।
advertisement
advertisement
এই নিয়ে টানা চারবার কামারহাটিতে তৃণমূল প্রার্থী হয়ে লড়তে চলেছেন মদন মিত্র। তৃণমূল নেত্রী তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণার পরই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিদায়ী বিধায়ক মদন মিত্র। টানা চারবার কামারহাটিতে তৃণমূল প্রার্থীর হয়ে লড়তে চলেছেন মদন মিত্র। দিদি তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণার পরই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিদায়ী বিধায়ক মদন মিত্র। প্রচারে বেরিয়ে জনসংযোগে নেমে তাঁর চেনা ঢঙেই মানুষের সঙ্গে কথা বলেন মদন মিত্র। এই কেন্দ্রে সিপিএমের দাপুটে প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্য়ায়কেও কটাক্ষ করতে ছাড়েননি কামারহাটির বিধায়ক।
advertisement
বাংলা রাজনীতিতে অন্যতম চর্চিত প্রবীণ নেতা মদন মিত্র। কামারহাটিতে যে কোনও কিছুতেই তাঁর উপস্থিতি। দলের হয়ে যে কোনও নম্বারে ব্যাটিং করতে রাজি তিনি। ভোট প্রচারে এবারেও রঙিন মেজাজে মদন মাত্র।
advertisement
কামারহাটিতে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। অন্যদিকে বামেদের হয়ে প্রার্থী হয়েছেন মানস মুখোপাধ্যায়। আগামী দিনে কেমন হয় এই কেন্দ্রের প্রচার, কার সঙ্গে সম্মুখসমরে নামবেন তৃণমূলের চার বারের বিধায়ক মদন মিত্র, তা জানতে অপেক্ষা আরও কিছুদিনের।
সুবীর দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাতে ওটা কী...? দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
Next Article
advertisement
হাতে ওটা কী...? দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
হাতে ওটা কী...? দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
  • প্রচারে নামলেন মদন মিত্র!

  • দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু

  • কী বললেন তিনি?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement