টিকিট না পেয়ে বলেছিলেন, রাজনীতি থেকে 'রেস্ট'! দেবাংশু পা ছুঁয়ে প্রণাম করতেই 'ম্যাজিক', ১৮০ ডিগ্রি ঘুরলেন অসিত, বললেন...
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Asit Majumdar: হাতের তালুর মতো চেনেন চুঁচুড়াকে! টিকিট না পেয়ে অভিমানে বলেছিলেন, 'রাজনীতি থেকে নিচ্ছেন বিশ্রাম'। কিন্তু আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ঘটল উলোট পুরান। কী ভাবে? কী এমন ঘটল দেবাংশু-অসিত মোলাকাতে? আচমকা পাল্টে গেল সমীকরণ!
চুঁচুড়া: টিকিট পাননি তিনবারের বিধায়ক অসিত মজুমদার। হতাশায় রাজনীতিই ছেড়ে দেবেন বলেছিলেন। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। এবার চুঁচুড়ায় গিয়ে সটান অসিত মজুমদারের বাড়ি গিয়ে প্রণাম সারলেন দেবাংশু ভট্টাচার্য।
দীর্ঘ সময় কথা হয় অসিত ও দেবাংশুর মধ্যে। পরে বেরিয়ে এসে দেবাংশু বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। অসিতবাবু আমার পিতৃসম, আমি ওঁর সন্তানের মতো। রাজনৈতিক ক্ষেত্রে মান-অভিমান থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন পিতা কখনোই তাঁর সন্তানকে ফিরিয়ে দেবেন না।
advertisement
advertisement
দেবাংশু আরও বলেন, “অসিতদার সঙ্গে পুরনো পরিচয়। আমন্ত্রণে এসেছি। বৈঠক করেছি। স্বাভাবিকভাবে তাঁর সঙ্গে রাজনৈতিক কথাই হবে। কীভাবে চলা উচিত। কীভাবে প্রচার করা উচিত সেই সাজেশন নিয়েছি। তিনি হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন। আর কেউ সেভাবে চেনেন না। দাদার থেকে তাই সাজেশন নিয়েছি। উনি সাজেশন দিয়েছেন। আমি নোট করেছি। আবার দু’দিন পর আসব। দরকার হলে ডায়েরিতে নোট করে নেব। তাঁর রাজনৈতিক প্রজ্ঞাকে প্রণাম করতে আসা। সাজেশন নিতে আসা। আমার তরফ থেকে দাদাকে পাশে থাকার আবেদন করেছি। দেবাংশু আসতেই, অসিত মজুমদার, তাঁকে নিয়ে ঘরের মধ্যে চলে যান। পরে অসিত মজুমদার, জানিয়েছেন, দল যেমন নির্দেশ দেবে তেমন করব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
টিকিট না পেয়ে বলেছিলেন, রাজনীতি থেকে 'রেস্ট'! দেবাংশু পা ছুঁয়ে প্রণাম করতেই 'ম্যাজিক', ১৮০ ডিগ্রি ঘুরলেন অসিত, বললেন...










