Dilip Ghosh: 'SIR-এ আরও অনেক নাম...', প্রচারে রনংদেহী দিলীপের চরম হুঁশিয়ারি! এবারে খড়গপুরের জন্য অন্য প্ল্যান?
- Reported by:RANJAN CHANDA
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dilip Ghosh: লড়াই করাটা তাঁর পুরোনো অভ্যাস এবং সাধারণ মানুষ সবসময় তাঁর পাশে আছেন। মেদিনীপুরের মাটিতে তিনি নতুন নন, তাই জয়ের বিষয়ে তিনি এক প্রকার নিশ্চিত, বিরোধী পক্ষকে কটাক্ষ তাঁর।
খড়গপুর, রঞ্জন চন্দ: বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে দেখা গেল তাঁর পুরোনো চেনা মেজাজে। বৃহস্পতিবার সাতসকালে নিজের পুরনো বিধানসভা কেন্দ্র খড়গপুর সদরে প্রচারে নামেন তিনি। প্রাতঃভ্রমণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং দেওয়াল লিখনে অংশ নেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী।
এদিন সকালে খড়গপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি নিজে হাতে পদ্ম প্রতীকের নিচে চুন-কালি দিয়ে প্রার্থীর নাম লেখেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লড়াই করাটা তাঁর পুরনো অভ্যাস এবং সাধারণ মানুষ সবসময় তাঁর পাশে আছেন। মেদিনীপুরের মাটিতে তিনি নতুন নন, তাই জয়ের বিষয়ে তিনি এক প্রকার নিশ্চিত।
advertisement
আরও পড়ুনঃ ‘১ লক্ষ ভোটে…’, গলায় মালা, মাথায় পাগড়ি! বুলেট নিয়ে খড়গপুরের রাস্তায় দিলীপ, প্রত্যাবর্তনে বাড়ল শক্তি? যা বলছেন বিজেপি নেতা…
বিরোধী পক্ষকে কটাক্ষ করে বলেন, যারা একসময় নির্বাচন কমিশনকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিত, আজ তারাই ভয়ে কমিশনের দরজায় কড়া নাড়ছে। ঈশ্বরও তাদের এই ভয় থেকে বাঁচাতে পারবেন না। রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি প্রসঙ্গে তিনি সাফ জানান, যারা গত বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা রুখতে ব্যর্থ হয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে জখম কর্মীদের ওপর অত্যাচার দেখেছিল, তাদের পশ্চিমবঙ্গে রাখা ঠিক হবে না। এদের জম্মু-কাশ্মীরের মতো জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত বলে তিনি উপহাস করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এসি ঘরে রাখুন জলভরা বালতি! এতেই নাকি ঘটে ম্যাজিক…কারণ জানলে আপনিও রোজ করবেন গ্যারান্টি
ভোটার তালিকা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ইতিমধ্যে কয়েক লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আগামী দিনে আরও অনেক নাম বাদ যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়াও সরকারি বাংলো দখল করে রাখা পুলিশ আধিকারিকদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, তৃণমূল পশ্চিমবঙ্গকে যেমন নিজেদের সম্পত্তি মনে করে, তেমনই কিছু অফিসারও বদলির পর বাংলো ছাড়তে চান না। খড়গপুরে রেলের বাংলো দখল করে থাকা রাজ্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে ঘর ছাড়ার বার্তা দেন তিনি।
advertisement
তৃণমূলের অন্দরে ভাঙন প্রসঙ্গে তাঁর দাবি, অনেক বিধায়কই টিকিট না পেয়ে এখন বিজেপিতে আসার জন্য তলে তলে যোগাযোগ করছেন। রাজনৈতিক লড়াই যাই হোক না কেন, ব্যক্তিগত বন্ধুত্বের ঊর্ধ্বে উঠে এবার মেদিনীপুরে বিজেপি বড় ব্যবধানে জিতবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 19, 2026 2:19 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: 'SIR-এ আরও অনেক নাম...', প্রচারে রনংদেহী দিলীপের চরম হুঁশিয়ারি! এবারে খড়গপুরের জন্য অন্য প্ল্যান?








