Junglemahal-Digha Bus: শিল্পাঞ্চল থেকে সোজা সমুদ্রের ধারে! ফের রাস্তায় নামল জনপ্রিয় ‘মিত্র’ সুপারফাস্ট বাস, সুবিধা পাবেন কোন কোন জেলার মানুষ
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Junglemahal-Digha Bus: জঙ্গলমহল ও রাঢ় বাংলার যাত্রীদের জন্য সুখবর। আসানসোল থেকে কাঁথি পর্যন্ত ‘মিত্র’ সুপারফাস্ট বাস পরিষেবা আবার চালু হয়েছে। এতে শিল্পাঞ্চল থেকে উপকূল পর্যন্ত যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।
জঙ্গলমহল ও রাঢ় বাংলার যাত্রীদের জন্য আবারও পরিষেবায় ফিরল জনপ্রিয় বাস "মিত্র (MITRA) NH-60 Jumping Superfast"। নতুনভাবে সাজিয়ে চালু করা হয়েছে এই দূরপাল্লার বাস পরিষেবা, যা আসানসোল থেকে কাঁথি পর্যন্ত বিস্তীর্ণ রুটে চলাচল করবে। বহু গুরুত্বপূর্ণ শহর ও জনপদকে যুক্ত করে এই বাসটি যাত্রীদের কাছে নতুন ভরসা হয়ে উঠতে চলেছে।
advertisement
আসানসোল-দুর্গাপুর-বাঁকুড়া-বি ষ্ণুপুর-মেদিনীপুর-খড়গপুর-বেল দা-এগরা হয়ে কাঁথি পর্যন্ত চলাচল করবে। পথে রানীগঞ্জ, দুর্গাপুর সিটি সেন্টার, বড়জোড়া, বেলিয়াতোড়, ওন্দা, রামসাগর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, নারায়ণগড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টপেজ রয়েছে। ফলে শিল্পাঞ্চল থেকে জঙ্গলমহল এবং উপকূলবর্তী এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।
advertisement
নতুন পরিষেবায় WB-31-8969 নম্বরের TATA LPO 1515C BS-III বাসটি চলবে। প্রতিদিন সকালে আসানসোল থেকে সকাল ৭টা ২০ মিনিটে বাসটি ছাড়বে এবং দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর হয়ে বিকেলের দিকে কাঁথিতে পৌঁছবে। এর ফলে বাঁকুড়া জেলার যাত্রীদের জন্য সমুদ্র উপকূলের দিকে যাওয়া অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে।
advertisement
advertisement
advertisement








