Anubrata Mondal: লিস্ট বেরোতেই সেই চেনা মেজাজে অনুব্রত! বীরভূমে ‘১১-তে ১১’, রাজ্যে কত? জানিয়ে দিলেন বিশ্বস্ত সেনাপতি
- Published by:Madhab Das
Last Updated:
Anubrata Mondal: ভোটের নির্ঘণ্ট প্রকাশ আর প্রার্থী তালিকা হাতে আসতেই স্বমেজাজে ফিরলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের প্রতিটি আসনে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। শুধু জেলা নয়, গোটা রাজ্যে তৃণমূলের ফল কেমন হবে, তা নিয়ে অনুব্রতর মন্তব্য এখন রাজনৈতিক মহলে চর্চার তুঙ্গে।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যের শাসকদল তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। তিনটি আসন অনিত থাপাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই প্রার্থী তালিকা প্রকাশের পরই অর্থাৎ লিস্ট বের হতেই চেনা মেজাজে দেখা গেল বীরভূমের তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে। (ছবি ও তথ্য: মাধব দাস)
advertisement
তৃণমূলের বিশ্বস্ত সেনাপতি অনুব্রত মণ্ডল নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম প্রচারে ঝাঁপিয়ে পড়লেন। বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে বোলপুর শহরে একটি মিছিল করেন তিনি। আর সেখানেই আগামী দিনের ফলাফল নিয়ে হুংকার ছুঁড়ে দিতে দেখা যায় তাকে।
advertisement
advertisement
advertisement







