advertisement

Medical Negligence: জীবিত সদ্যজাতকে মৃত ঘোষণা! পাঁচ ঘণ্টা পর প্যাকেট খুলতেই নড়ে উঠল শিশু, আর একটু দেরি হলেই...! নার্সিংহোমে চিকিৎসায় চরম গাফিলতি

Last Updated:

Medical Negligence: জীবিত সদ্যজাতকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দেওয়া হল। পাঁচ ঘণ্টা পর প্যাকেট খুলতেই আচমকা নড়েচড়ে উঠল নবজাতক। স্বরূপনগরের নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ।

জীবিত সদ্যজাতকে মৃত ঘোষণা করল স্বরূপনগরের নার্সিংহোম
জীবিত সদ্যজাতকে মৃত ঘোষণা করল স্বরূপনগরের নার্সিংহোম
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: জীবিত নবজাতককে মৃত ঘোষণা করল নার্সিংহোম। নার্সিংহোমের চরম গাফিলতির নমুনা। জীবিত শিশুকন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দেওয়া হল। পাঁচ ঘণ্টা পরে শিশু নড়েচড়ে উঠতেই চক্ষু চড়ক গাছ সকলের। নার্সিংহোমের গাফিলতিতে স্বরূপনগরে চাঞ্চল্য। বর্তমানে সদ্যজাত শিশুটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামের বাসিন্দা ২৮ বছরের রুবিনা পারভিন প্রসব যন্ত্রণায় বুধবার বিকেল চারটে নাগাদ বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, প্রসবের পর নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানায়, জন্ম নেওয়া শিশুটি মৃত। এরপর শিশুটিকে প্যাকিং করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ ঝড়-বৃষ্টির রাতে শান্তিপুরে অগ্নিকাণ্ড! দরিদ্র কৃষকের সর্বস্ব পুড়ে ছারখার, সহায়তার আশ্বাস প্রশাসনের
বাড়িতে নিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর প্যাকেট খুলতেই আচমকা নড়েচড়ে ওঠে নবজাতক। এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শিশুটিকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছে শিশুটি এবং চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, মা রুবিনা পারভিন এখনও ওই নার্সিংহোমেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Medical Negligence: জীবিত সদ্যজাতকে মৃত ঘোষণা! পাঁচ ঘণ্টা পর প্যাকেট খুলতেই নড়ে উঠল শিশু, আর একটু দেরি হলেই...! নার্সিংহোমে চিকিৎসায় চরম গাফিলতি
Next Article
advertisement
হাতে ওটা কী...? দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
হাতে ওটা কী...? দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
  • প্রচারে নামলেন মদন মিত্র!

  • দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু

  • কী বললেন তিনি?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement