advertisement

West Bengal Assembly Elections 2026: 'হ্যাঁ, দিদি বলুন...' মমতার ফোন যেতেই গলে গেল বরফ! স্বপ্না বর্মনের পাশেই খগেশ্বর! সেই মমতা 'ম্যাজিক'

Last Updated:
West Bengal Assembly Elections 2026: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে বরফ গলল, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে নামছেন খগেশ্বর রায়।
1/5
বিধানসভা নির্বাচনের আগে রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া ক্ষোভের আবহ কাটল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে ফোনে প্রায় মিনিট কয়েকের কথা বলার পরই শান্ত হলেন রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়।

2/5
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন খগেশ্বর রায়। দীর্ঘদিন ধরে রাজগঞ্জে তৃণমূলের মুখ হয়ে থাকা এই নেতা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হন। দলের তরফে এবার প্রার্থী করা হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন-কে, যা নিয়ে শুরু হয় বিতর্ক।

3/5
পরিস্থিতি সামাল দিতে খগেশ্বর রায়ের বাড়িতে পৌঁছান দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন ময়নাগুড়ির তৃণমূল প্রার্থীসহ জেলা সভাপতি এবং মালবাজারের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী বুলচিক বড়াই।

4/5
পরে এক সাংবাদিক বৈঠকে খগেশ্বর রায় জানান, “দলই আমার কাছে বড়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তাঁর কথাই চূড়ান্ত। স্বপ্না বর্মনের হয়ে আমি রাজগঞ্জে প্রচার করব এবং তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য কাজ করব।” রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে রাজগঞ্জের অন্দরের কোন্দল আপাতত মিটেছে। নির্বাচনের মুখে এই ঐক্যবদ্ধ বার্তা তৃণমূলের জন্য ইতিবাচক বলেই মনে করা

5/5
তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রী মহুয়া গোপ তিনি বলেন জলপাইগুড়িতে সাতটি বিধানসভার হয়েই প্রচার করবেন খগেশ্বর রায় ! এবং স্বপ্না বর্মন থেকে শুরু করে কৃষ্ণ দাসের হয়েও তিনি প্রচার করবেন।