Suvendu Adhikari: পুলিশের কাছে দাবি...ভোটের আগেই কলকাতা হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী! কারণ কী?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার সময় জমা দিতে হয় বিশেষ হলফনামা৷ সেখানে মামলা সংক্রান্ত তথ্য জানাতে হয়৷ সেই কারণেই এই আবেদন
কলকাতা: নন্দীগ্রাম এবং ভবানীপুর৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্র থেকেই ভোটে লড়তে চলেছেন শুভেন্দু অধিকারী৷ তার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই৷ কিন্তু, ভোটের আগেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ভোটের মুখে হাইকোর্টে নতুন মামলা শুভেন্দু অধিকারী’র।
তাঁর বিরুদ্ধে রাজ্যে মামলার সংখ্যা কত? শুভেন্দুর বক্তব্য, সেই সংখ্যাটা স্পষ্ট করে তাঁকে জানাচ্ছে না পুলিশ৷ প্রার্থীর হলফনামা দাখিলে প্রয়োজনীয় একটি তথ্য মামলার সংখ্যা।
advertisement
একজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট হলফনামা অর্থাৎ Form 26 জমা করতে হয়। সেখানে প্রার্থীকে তাঁর ব্যক্তিগত সমস্ত সঠিক তথ্য উল্লেখ করতে হয়। তাঁর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, আর্থিক অবস্থা, পেশা ও আয়ের উৎস, সরকারি বকেয়া সবই বিস্তারিত জানাতে হয় বলে জানা গিয়েছে৷ সেই ফর্ম ফিল আপের জন্যই ওই মামলার সংখ্যা সংক্রান্ত তথ্য প্রয়োজন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা৷
advertisement
এবিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
মঙ্গলবার মামলার শুনানি সম্ভাবনা। এর আগে একই কারণে মামলা করেন ময়না বিধায়ক অশোক দিন্দা।
চলতি বছরেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় পাল্টা একটি মামলা দায়ের হলে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ বা গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। এরকম একাধিক মামলা থাকলেও শুভেন্দুকে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনও তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 19, 2026 2:44 PM IST











