Cooch Behar News: গাড়ির ভিতর আগ্নেয়াস্ত্র-নগদ টাকা! ভোটের মুখে নাকা চেকিংয়ে সাফল্য, বক্সিরহাটে গ্রেফতার ৩
- Published by:Sneha Paul
Last Updated:
Cooch Behar News: বিধানসভা নির্বাচনের আগে বাংলার নানা প্রান্তে চলছে নাকা চেকিং। এবার তাতেই বক্সিরহাটে মিলল সাফল্য। আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কোচবিহারঃ বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নির্বাচনের দিনক্ষণ, বিভিন্ন দলের প্রার্থী তালিকা। রাজ্যের নানা প্রান্তে চোখে পড়ছে কড়া নজরদারি। এই আবহে কোচবিহারে বাংলা-অসম সীমান্তে পুলিশের নাকা চেকিংয়ে মিলল বড় সাফল্য। আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা সহ গ্রেফতার ৩।
এপ্রিলে বাংলা ও অসম দুই রাজ্যে ভোট। স্বভাবতই সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই আবহে বুধবার রাতে নাকা চেকিংয়ের সময় এক গাড়ি থেকে উদ্ধার হল একটি রিভলভার, ২৫ রাউন্ড তাজা গুলি। সেই সঙ্গেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২০ হাজার টাকা।
আরও পড়ুনঃ নীলম, গোলাপখাস, ম্যাঙ্গো মাদ্রাজ…! মালদহের বাজারে ঝড় তুলেছে দক্ষিণ ভারতের রসালো সুস্বাদু আম, দাম কত করে জানুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে বক্সিরহাট থানার জোড়াই মোড় এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় দেখা যায়, অসমের দিক থেকে বাংলার সীমানায় ঢুকেছে একটি গাড়ি। ওই গাড়ির ভিতর তল্লাশি চালাতেই পাওয়া যায় আগ্নেয়াস্ত্র। এরপর তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ধৃত তিনজনেরই বাড়ি বিহারে। তাঁদের নাম বিট্টু কুমার, কুন্দন পটেল ও সঞ্জিত কুমার পটেল। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।
এই ঘটনা প্রসঙ্গে বক্সিরহাট থানার এক আধিকারিক জানান, ধৃত তিনজন অস্ত্র আইনের ৩ ধারা না মেনে অবৈধভাবে গাড়িতে আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। সেই জন্য আগ্নেয়াস্ত্র, গুলি ও তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 19, 2026 3:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: গাড়ির ভিতর আগ্নেয়াস্ত্র-নগদ টাকা! ভোটের মুখে নাকা চেকিংয়ে সাফল্য, বক্সিরহাটে গ্রেফতার ৩











