Apiculture Tips: নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! ভিনদেশি পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ

Last Updated:

South 24 Parganas Apiculture News: পোকার আক্রমণে মড়ক মৌমাছি কলোনিতে। মৌমাছি প্রতিপালকদের মাথায় হাত। সাহার অঞ্চলের পোকার তাণ্ডবে কার্যত শেষ হয়ে মৌমাছি চাষ। কীভাবে এই ভয়ানক অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে, বলে দিলেন বিশেষজ্ঞ।

+
মৌমাছি

মৌমাছি প্রতিপালনে পোকার উৎপাত ঠেকাতে বিশেষজ্ঞের পরামর্শ।

দক্ষিণ ২৪ পরগনা, নিমপীঠ, সুমন সাহা: নতুন এক পোকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌমাছি প্রতিপালকরা। কীভাবে তাঁরা এই পোকার হাত থেকে বাঁচবেন, জানালেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ। আফ্রিকার সাহারা অঞ্চলে এই পোকা প্রথম দেখা গেলেও বিগত দুই দশক ধরে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এর উপস্থিতি ও ক্ষয়-ক্ষতি দেখা যাচ্ছে।
এদেশে প্রথম এই পোকার উৎপাত পরিলক্ষিত হয়। প্রথম দিকে ইউরোপিয়ান মৌমাছির কলোনিতে এই পোকার আক্রমণ চোখে পড়লেও, গত বছর থেকে ভারতীয় মৌমাছিতেও এই পোকার আক্রমণ দেখা যাচ্ছে। দুই ২৪ পরগণা, সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। মূলত মে-জুন থেকে আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত এর আক্রমণ সর্বাধিক। এই পোকার আক্রমণে কোনও কোনও জায়গায় মৌপালকদের ১০০ শতাংশ পর্যন্ত কলোনি নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
advertisement
দিনের পর দিন এভাবে ক্ষতি করলেও এই পোকার হাত থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন বিশেষজ্ঞ। আক্রমণ প্রতিহত করতে বেশ কিছু সাবধনতা অবলম্বনের জন্য মৌমাছি পালকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি। যেমন নতুন কলোনি কেনার সময় এই পোকার উপস্থিতি আছে কিনা, সেটা দেখে নেওয়া। দুর্বল কলোনিগুলিকে কৃত্রিম খাবারের মাধ্যমে শক্তিশালী করে তোলা। মৌ-বাক্সের ফাটল দ্রুত মেরামত করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি, বটম বোর্ড নিয়মিত পরিস্কার করা, সর্বোপরি বাক্সে পূর্ণাঙ্গ পোকা দেখলেই সেগুলিকে মেরে ফেলা সহ নানা ধরনের সাবধানতা অবলম্বনের কথা বলা হচ্ছে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্ত অল ইন্ডিয়া কো-অর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন হানিবি এন্ড পলিনেটরসের বিজ্ঞানীরা পরিবেশ বান্ধব উপায়ে এই পোকা নিয়ন্ত্রণের জন্য গবেষণা করে চলেছেন। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই পোকার আক্রমণ সম্পর্কে সজাগ থাকতে মৌমাছি পালকদের পরামর্শ দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Apiculture Tips: নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! ভিনদেশি পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ