Malda News: নীলম, গোলাপখাস, ম্যাঙ্গো মাদ্রাজ...! মালদহের বাজারে ঝড় তুলেছে দক্ষিণ ভারতের রসালো সুস্বাদু আম, দাম কত করে জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Sneha Paul
Last Updated:
Malda News: বাংলা সহ গোটা দেশ, এমনকি বিদেশেও বিখ্যাত মালদহের আম। এবার সেই জেলাতেই হু হু করে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের রসালো সুস্বাদু আম। কেজি প্রতি দাম কত জানুন।
মালদহ, জিএম মোমিনঃ আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। জেলার আম বাগানগুলিতে মুকুল ফুটলেও এখনও আম আসতে অনেকটাই দেরি। তবে এর মধ্যেই মালদহ জেলার বাজারে আমের দেখা মিলল। জেলার আম গাছগুলিতে আম না থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে রসালো সুস্বাদু আম। তবে এই রাজ্য অথবা জেলার নয়, বরং ভিন রাজ্য ও দক্ষিণ ভারতের আম এখন জেলাবাসীর চাহিদা মেটাচ্ছে।
নীলম, গোলাপখাস, ম্যাঙ্গো মাদ্রাজ ইত্যাদি প্রজাতির আম বাজারে পাওয়া যাচ্ছে। মালদহ জেলা রেগুলেটেড মার্কেটে পাইকারি ও খুচরো দরে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের সুস্বাদু মিষ্টি আম। শম্ভু ঘোষ নামে এক বিক্রেতা জানান, “সারা বছরই বিভিন্ন ধরনের ফল বিক্রি করি। মালদহ জেলার আম আসতে এখনও এক-দুই মাস বাকি। তাই ভিন রাজ্যের আম এখানে বিক্রি করছি। রসালো সুস্বাদু থাকায় একটু দাম বেশি পাওয়া যাচ্ছে। ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।”
advertisement
আরও পড়ুনঃ ১৯৩টি ‘ক্রিটিকাল বুথে’ কড়া নজর! জেলা জুড়ে ৩৪টি নাকা চেকিং পয়েন্ট, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে পাহাড়ে বাড়তি সতর্কতা
সেন্টু মহালদার নামে এক ক্রেতা জানান, “অন্যান্য ফল কিনতে এসেছিলাম। দেখছি এখানে আম পাওয়া যাচ্ছে। পাইকারি দরে কিনে নিয়ে গিয়ে বিক্রি করার ইচ্ছে রয়েছে। তবে এখন খাওয়ার জন্য কিছুটা নিয়ে যাচ্ছি। এই আম খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা জুড়ে আম চাষ হয়। রাজ্য সহ দেশ-বিদেশেও বিখ্যাত মালদহ জেলার আম। তবে বর্তমানে জেলায় আমের মুকুল আসলেও আম বড় হতে অনেকটাই দেরি। তাই ভিন রাজ্যের আম এখন জেলার আমপ্রেমীদের চাহিদা মেটাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 19, 2026 2:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: নীলম, গোলাপখাস, ম্যাঙ্গো মাদ্রাজ...! মালদহের বাজারে ঝড় তুলেছে দক্ষিণ ভারতের রসালো সুস্বাদু আম, দাম কত করে জানুন








