advertisement

WB Election Assembly 2026: বহরমপুরে প্রার্থী হচ্ছেন? প্রশ্নের উত্তরে নিজেই জানালেন অধীর চৌধুরী

Last Updated: Mar 19, 2026, 16:18 IST

WB Election Assembly 2026 | বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। প্রার্থী হচ্ছেন বলে নিজেই জানালেন অধীর চৌধুরী। পার্টি চাইছে তাই প্রার্থী হতে রাজি বলে জানান অধীর। ১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার বহরমপুরের সাংসদ ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেখানে তিনি তৃণমূল প্রার্থী ইউসূফ পাঠানের কাছে পরাজিত হন। যা তাঁর রাজনৈতিক জীবনের একটি বড় ধাক্কা। লোকসভায় তিনি সাংসদ না থাকায় সেই পদে এখন রাহুল গান্ধী আসীন। তবে এবার ফের বাংলায় ফিরছেন অধীর চৌধুরী। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পরই সিপিএম, বিজেপি, তৃণমূল নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বাকি শুধু কংগ্রেস। বাকি দলের মত কংগ্রেসও দিল বড় চমক। দীর্ঘ টালবাহানা আর জল্পনার অবসান ঘটিয়ে ফের বাংলার সক্রিয় রাজনীতিতে ফিরছেন অধীর রঞ্জন চৌধুরী। হাই কমান্ডের নির্দেশে আগামী বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকেই দলের প্রার্থী হতে চলেছেন তিনি। লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধানে হারের পর অধীরের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
WB Election Assembly 2026: বহরমপুরে প্রার্থী হচ্ছেন? প্রশ্নের উত্তরে নিজেই জানালেন অধীর চৌধুরী
advertisement
advertisement