Birbhum News:'দেখা যাবে দাদা ভাইয়ের লড়াই'...কেন এমন বললেন হাঁসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ?
- Reported by:SOUVIK ROY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
'সুকুমার মুখোপাধ্যায় আমার দাদা, আমি তাঁর ছোট ভাই, দাদাই লড়াই করবে হাঁসন বিধানসভার জন্য', জানিয়ে দিলেন কাজল শেখ
সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগেই মঙ্গলবার ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় বীরভূম জেলার মোট ১১ টি বিধানসভা আসনের প্রার্থীরাও রয়েছেন। তবে এই বছর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বড় চমক লক্ষ্য করা গেল।
advertisement
এই বছর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখকে প্রার্থী করা হয়। পাশাপাশি দ্বিতীয় চমক সিউড়ির প্রাক্তন বিধায়ক তথা দলের কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরীকে টিকিট না দেওয়া। হাঁসন কেন্দ্রের বিদায়ী বিধায়ক অশোক চট্টোপাধ্যায়কে সরিয়ে সভাধিপতি কাজল শেখকে প্রার্থী করা হয়েছে। তবে, কাজল শেখ ও তাঁর মায়ের নাম এসআইআরের ভোটার তালিকায় বিবেচনাধীন হিসাবে রয়েছেন। এই বিষয়ে কাজল শেখ জানান, 'এতে ভোটের উপর কোনও প্রভাব পড়বে না।'
advertisement
advertisement
তিনি আরও জানান " নানুর বিধানসভার সঙ্গে এবার হাঁসন বিধানসভার লড়াই হবে, দেখা যাবে দাদা ভাই এর লড়াই, আমি নানুরের হয়ে লড়াই করব আর সুকুমার দা হাঁসনে হয়ে লড়তে শুরু করেছেন। দেখা যাবে দাদা ভাইয়ের মধ্যে কে জয়ী হয়। হাঁসন বিধানসভা কেন্দ্রের 'বকলমে প্রার্থী আমাদের সুকুমারদা'! এই বিষয়ে দ্বিমতের কোনও অবকাশ নেই। সুকুমারদার ছোট ভাই আমি।"







