advertisement

Dilip Ghosh: শুভেন্দু না সুকান্ত...সহকর্মী হিসাবে কে বেশি ভাল? সোজাসাপ্টা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

Last Updated:

এদিনের একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, পুরীর জগন্নাথ না দিঘার জগন্নাথ প্রসঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ

কলকাতা: একুশের নির্বাচনের পরে রাতারাতি তাঁকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সেখানে বসানো হয় সুকান্ত মজুমদারকে৷ তারপর থেকেই খানিকটা ‘ব্যাকফুটে’ চলে যান দিলীপ৷ আর শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পারস্পরিক সম্পর্কের টানাপড়েন সম্পর্কে সম্ভবত ওয়াকিবহাল রাজনৈতিক মহল৷ কিন্তু, সুকান্ত এবং শুভেন্দু এই দু’জনের মধ্যে কাকে বেশি পছন্দ দিলীপের? সহকর্মী হিসাবে কে বেশি ভাল? উত্তর দিলেন ছাব্বিশের নির্বাচনের খড়্গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷
বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ খোলামেলা আলোচনা করেন বহু বিষয়ে৷ সেই সাক্ষাৎকারেরই কিছু অংশ এখানে তুলে ধরা হল…
advertisement
প্র. সহকর্মী হিসাবে কে ভাল? শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার?
উ. দেখুন সত্যি বলতে কী, সুকান্তবাবু যেহেতু প্রেসিডেন্ট হয়েছিলেন আমার পরে, তাই তাঁর সঙ্গে বেশি কাজ করেছি৷ উনিও হঠাৎ এসেছেন রাজনীতিতে, শুভেন্দুবাবুও হঠাৎ এসেছেন৷ যখন আমরা পার্টি শুরু করে এগিয়ে নিয়ে যাই তখন ওঁরা ছিলেন না৷ পরবর্তীতে এসেছেন৷ আমি দু’জনের সঙ্গে বলছি, আমার ফর্মাল সম্পর্ক৷
advertisement
প্র. মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়?
উ. এটা তো একটা নাও, একটা ফাউ, তৃণমূলের নেতা হিসাবে দু’জনেই ঠিক আছেন৷
প্র. পুরীর জগন্নাথ না দিঘার জগন্নাথ?
উ. সব জগন্নাথ এক৷ বিশ্বাসের ব্যাপার৷ আমি তো বলেই ছিলাম উনি সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন, আর আমি ৫০ কিলোমিটার আসব না! আমি তো গেছিলাম৷
advertisement
প্র. সংগঠন না বিধানসভা?
উ. আমি সংগঠনে সাবলীল থাকি৷ গত ২-৩ বছর তো আমি না এমপি না এমএলএ, সাংগঠনিক কাছে আমি ব্যস্ত থাকি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dilip Ghosh: শুভেন্দু না সুকান্ত...সহকর্মী হিসাবে কে বেশি ভাল? সোজাসাপ্টা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement