Meenakshi Mukherjee: 'ও আমাদের সবার মেয়ে', আরজি কর নির্যাতিতার মা বিজেপি প্রার্থী শুনেই মন্তব্য মীনাক্ষীর! সংযত প্রতিক্রিয়া সব CPIM নেতানেত্রীদেরই
- Published by:Salmali Das
Last Updated:
Meenakshi Mukherjee: অভয়ার মায়ের সিপিএমের বিরুদ্ধে অভিযোগের পর পাল্টা জবাব দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দাবি করলেন নির্যাতিতার পাশে শুরু থেকেই ছিল বামপন্থীরা।
উত্তরপাড়াঃ আর জি কর কাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল বিধানসভা নির্বাচনের আগে। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন নির্যাতিতা চিকিৎসক তরুণীর মা— এমন ঘোষণার পরই সিপিএমের বিরুদ্ধে তোপ দাগে অভয়ার পরিবার। তাঁদের অভিযোগ, মেয়ের মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বামপন্থীরা, বিচার চাওয়ার নামে আন্দোলনও ছিল উদ্দেশ্যপ্রণোদিত।
এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের ফাঁকে তিনি বলেন, “আমরা যখন শববাহী গাড়ি আটকেছিলাম, তখন কি জানতাম ওই মেয়েটি কোন দলের? ও আমাদের সবার মেয়ে। একজন ডাক্তার। পশ্চিমবঙ্গের কোনও মেয়ে যদি নিরাপদে না থাকে, সেটাই আমাদের লড়াইয়ের বিষয়।”
আরও পড়ুনঃ ‘সিপিআইএম আমার মেয়েকে নিয়ে রাজনীতি করেছে!’ BJP প্রার্থী হওয়ার জল্পনা ছড়াতেই বিস্ফোরক আরজি কর নির্যাতিতার মা
মীনাক্ষী আরও দাবি করেন, আর জি কর কাণ্ডে শুরু থেকেই নির্যাতিতার পরিবারের পাশে ছিল সিপিএম। অন্যদিকে বিজেপিকেও কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই সময় রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিল।
advertisement
advertisement
উল্লেখ্য, অভয়ার মা নিজেই বিজেপিকে ফোন করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে ভোট কাটার রাজনীতি করে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। অভয়ার বাবারও একই দাবি— আন্দোলনে যারা নেমেছিলেন, তাঁরা প্রকৃত বিচারের জন্য নয়, নিজেদের স্বার্থেই নেমেছিলেন।
বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে বিচার দাবির আবেগ, অন্যদিকে দলীয় তরজা— দুইয়ের টানাপোড়েনে জমে উঠছে নির্বাচনী লড়াই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 4:48 PM IST










