জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত...! মুর্শিদাবাদে পা রেখেই গেলেন কোথায় হুমায়ুন কবির? দিলেন বড় চমক
- Reported by:KOUSHIK ADHIKARY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Humayun Kabir: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই যে কয়েকটি চমক চোখে পড়েছে তার মধ্যে একটি বড় চমক হুমায়ুন কবির। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তুলে এনে এই প্রাক্তন আইপিএস অফিসারকেই মুর্শিদাবাদের ডোমকলের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। আর প্রার্থী হওয়ার পরেই মুর্শিদাবাদে এসে কোন বড় ইস্যু নিয়ে সরব হলেন ডোমকল বিধানসভার তৃণমূল প্রার্থী?
মুর্শিদাবাদ: একটা সময়ে মুর্শিদাবাদ জেলাতে ছিলেন পুলিশ সুপার পদে। আর এখন তৃণমূলের প্রার্থী হিসেবে আবার মুর্শিদাবাদে পা রাখলেন হুমায়ুন কবির। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবারে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল প্রার্থী। মুর্শিদাবাদে এলেন। প্রথমেই নব নিযুক্ত মুর্শিদাবাদ পুলিশ সুপার শচীন আইপিএস সঙ্গে দেখা করেন।
হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস পুলিশ কর্তা। মুর্শিদাবাদ জেলার সঙ্গে তাঁর সম্পর্ক পুরনো। পুলিশ কর্তা হিসেবে কাটিয়েছেন প্রায় পাঁচ বছর। দু’বছর কান্দির এসডিপিও, প্রায় তিন বছর মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন হুমায়ুন কবির, প্রাক্তন পুলিশ কর্তা।
advertisement
advertisement
২০২৬ এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই বড় চমক সামনে আসে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তুলে এনে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদের ডোমকলের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। আর প্রার্থী হওয়ার পরেই নিরাপত্তা নিয়ে সরব হলেন ডোমকল বিধানসভার তৃণমূল প্রার্থী ।
হুমায়ুন কবির জানান, তিনি বহু বছর এখানে চাকরি সূত্রে থেকেছেন। এখনকার সমস্ত কিছু তাঁর চেনা জানা। একসময় মুর্শিদাবাদ সিন্ডিকেট রাজ ছিল। সেই সমস্ত শেষ করেছেন তিনি। কাউকে মেরে হাত গন্ধ করে তিনি আসেননি। তাঁর সঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এখানে তিনি প্রার্থী হয়েছেন।
advertisement
হুমায়ুন কবির বলেন, “মুর্শিদাবাদে কাজ করার সময় দুর্বৃত্তদের বাস ছিল। নানা অসামাজিক কাজকর্ম হত, মার্ডার সিন্ডিকেট ছিল। পুলিশ অফিসার হিসেবে, এসপি হিসেবে কড়া অ্যাকশন নিতে হয়েছিল। এখনও হুমকির উপলব্ধি আছে, সেটাই পুলিশ সুপারকে জানালাম। ডোমকল বিধানসভায় প্রচারের ক্ষেত্রে যাতে নিরাপত্তা সিকিউরিটি দেওয়া হয়। সেটাই জানানো হয়েছে পুলিশ সুপারকে। আমরা কর্মী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা, তাঁরা যেখানে আমাকে পাঠাবেন সেখানেই চলে আসব। আমাদের লড়াইয়ে নামিয়েছে। আসলে সব জায়গায় ওনার প্রভাব আছে। আমার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। আবার তৃণমূল জিতবে চতুর্থ বারের মতো তৃণমূল ক্ষমতায় আসছে। ডোমকলের মানুষের কাছে পৌঁছে যাব বলেই জানান তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 4:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত...! মুর্শিদাবাদে পা রেখেই গেলেন কোথায় হুমায়ুন কবির? দিলেন বড় চমক









