advertisement

Bhawanipur CPIM Candidate: মমতা-শুভেন্দুর মেগা ফাইট জোন...ভবানীপুরে কাকে প্রার্থী করল বামফ্রন্ট? চিনে নিন এই তরুণ নেতাকে

Last Updated:

Bhawanipur CPIM Candidate: ভবানীপুর থেকে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রাম ভবানীপুর দুই জায়গা থেকেই লড়বেন শুভেন্দু৷ এবার নাম ঘোষণা বাম প্রার্থীর

ভবানীপুরের বাম প্রার্থী
ভবানীপুরের বাম প্রার্থী
কলকাতা: ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ৷ একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথের পরে ছাব্বিশে ভবানীপুরেও মুখোমুখি দুই নেতা৷ প্রেস্টিজ ফাইট৷ এর মাঝেই বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের বাম প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট৷
মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মেগা ফাইট জোনে প্রার্থী করা হয়েছে তরুণ বাম নেতা শ্রীজীব বিশ্বাসকে৷ পেশায় আইনজীবী৷ একুশের বিধানসভা নির্বাচনে তিনি বাম-কংগ্রেস জোটের মনোনীত প্রার্থীর হয়ে এজেন্টের কাজ করেছিলেন। পরে উপ নির্বাচনকালে তাঁকেই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী করেছিল বামফ্রন্ট৷
advertisement
advertisement
একুশের সেপ্টেম্বরে ভবানীপুর উপ নির্বাচনে ৪২২৬৷ ভোট পেয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷
বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার৷ উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, ভবানীপুর থেকে আইনজীবী শ্রীজীব বিশ্বাস, বালিগঞ্জ থেকে যাদবপুরের ছাত্রী আফরিন বেগম৷ ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ নাইয়াকে৷
advertisement
দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা শুরু করল বামেরা৷ সোমবার প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা৷ ২৯৪ মধ‍্যে ১৯২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছিল৷ এবার বাকি ৩২ টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা৷ নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই৷ সেখান থেকে বামেদের প্রার্থী হচ্ছেন শান্তি গিরি৷
advertisement
যদিও এবারের প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে বামেরা৷ প্রার্থী তরুণ ব্রিগেডকেই বেশি স্থান দেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রার্থী তালিকায় মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ থেকে সৃজন ভট্টাচার্যের মতো বামের শীর্ষনেতাদের অনুপস্থিতিও লক্ষণীয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhawanipur CPIM Candidate: মমতা-শুভেন্দুর মেগা ফাইট জোন...ভবানীপুরে কাকে প্রার্থী করল বামফ্রন্ট? চিনে নিন এই তরুণ নেতাকে
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement