Bardhaman Special Sweet: বর্ধমান মানেই কি শুধু মিহিদানা, সীতাভোগ! রয়েছে আরও এক বিশেষ মিষ্টি, পাওয়া যায় না অন্য কোথাও
- Reported by:Sayani Sarkar
- Published by:Madhab Das
Last Updated:
Bardhaman Special Sweet: রমজান মাস মানেই বর্ধমানের গোদা এলাকায় এক অন্য ছবি। মিহিদানা বা সীতাভোগের মিষ্টিকে পাশে সরিয়ে রেখে মানুষের নজর কাড়ে 'নিমখাস'।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বর্ধমান মানেই সীতাভোগ, মিহিদানা কিংবা শক্তিগড়ের ল্যাংচা। কিন্তু এই চেনা স্বাদের বাইরেও বর্ধমান শহরের এক কোণে লুকিয়ে আছে এক অন্যরকম মিষ্টির ইতিহাস। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বর্ধমানের গোদা এলাকায় তৈরি হয় এক বিশেষ ধরণের মিষ্টি, যা দেখতে মিহিদানার মতো হলেও স্বাদে ও আকারে সম্পূর্ণ আলাদা। এই মিষ্টির টানে ভিন জেলা থেকেও বহু মানুষ আসেন বর্ধমানে।
বর্ধমান শহরের গোদা এলাকায় বংশপরম্পরায় রমজান মাস জুড়ে তৈরি হয়ে আসছে এক বিশেষ ধরণের মিষ্টি। গোদা এলাকার মাত্র দু’টি পরিবার আজও বংশপরম্পরায় এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। এই মিষ্টির কারিগররা সারাবছর অন্যান্য পেশায় যুক্ত থাকলেও রমজান মাস আসার অন্তত ১৫ থেকে ২০ দিন আগে থেকেই তোড়জোড় শুরু করে দেন নিমখাস তৈরির প্রস্তুতি। সারা রমজান মাস জুড়ে প্রতিদিনই প্রায় ৪০ থেকে ৪৫ কেজি করে মিষ্টি তৈরি করেন এক এক জন কারিগর, যা বিক্রি করেন ১৫০ টাকা প্রতি কেজিতে।
advertisement
advertisement
কারিগরদের মতে, এই মিষ্টি আর কোথাও তৈরি হয় না। তাই শুধু পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয় এই মিষ্টি নিতে ভিন জেলা থেকেও বহু লোক আসেন বর্ধমানে। খাস চালের গুঁড়ো ও বেসন দিয়ে তৈরী এই মিষ্টি এক নজরে এই মিষ্টি দেখলে আপনার মনে হতে পারে মিহিদানা. কিন্তু মিহিদানার থেকে আকারে কিছুটা বড় ও তৈরি প্রক্রিয়াও ভিন্ন। এর নাম নিমখাস বলে জানান মিষ্টি প্রস্তুতকারকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা বলেন, গোদা এলাকায় মাত্র দু’জন এই মিষ্টি তৈরি করেন। বংশ পরম্পরায় তারা এই মিষ্টি তৈরি করে আসছেন। আর বর্ধমানের একমাত্র গোদা এলাকাতেই এই মিষ্টি তৈরি করা হয়। বর্তমানে আধুনিক মিষ্টির ভিড়ে এই বিশেষ মিষ্টির ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, রমজানের দিনগুলোতে এর কদর এক ফোঁটাও কমেনি। বংশপরম্পরায় চলে আসা ভালবাসা ও পরিশ্রমই আজও বাঁচিয়ে রেখেছে বর্ধমানের এই ঐতিহ্যকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 19, 2026 6:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman Special Sweet: বর্ধমান মানেই কি শুধু মিহিদানা, সীতাভোগ! রয়েছে আরও এক বিশেষ মিষ্টি, পাওয়া যায় না অন্য কোথাও









