advertisement

WB Assembly Election 2026: তৃণমূলের বড় চমক! ২৫ বছরের রেকর্ড ভেঙে এই বিধানসভায় এল নতুন মুখ, শোরগোল বঙ্গ রাজনীতিতে

Last Updated:

WB Assembly Election 2026: তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় সবথেকে বেশি চর্চা হচ্ছে সেই আসনটি নিয়ে, যেখানে দীর্ঘ ২৫ বছর পর প্রার্থী বদল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘সারপ্রাইজ’ সিদ্ধান্তে একদিকে যেমন খুশির হাওয়া কর্মীদের মনে, তেমনই অস্বস্তিতে বিরোধীরা।

২৫ বছর পর বিধানসভা নির্বাচনের শ্যামপুর কেন্দ্রে নতুন মুখ
২৫ বছর পর বিধানসভা নির্বাচনের শ্যামপুর কেন্দ্রে নতুন মুখ
শ্যামপুর, রাকেশ মাইতি: ২৫ বছর পর শ্যামপুর নির্বাচনে বিধায়ক প্রার্থীতে নতুন মুখ! তৃণমূল সরকার গঠনের আগে ২০০০ সালের পর থেকে শ্যামপুরে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। কখনও বাম, কখনও কংগ্রেস এবং কখনও আবার বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। জানা যায়, শ্যামপুরে কেন্দ্র দখলের লড়াইয়ে অল্প কয়েক হাজার মাত্র ২৫০০ ভোটের ব্যবধানে জয় শুরু হয়েছিল, ধীরে ধীরে সেই ব্যবধান বেড়ে বর্তমানে ৩০ হাজার পেরিয়েছে।
দামোদর ও রূপনারায়ণ তীরবর্তী হাওড়া জেলার প্রান্তিক বিধানসভা কেন্দ্র শ্যামপুর। এখানকার বড় অংশের মানুষ কৃষিকাজ ও মৎস্য শিকারের সঙ্গে যুক্ত। প্রধান শিল্প বলতে ইটভাটি। ২০০০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এই কেন্দ্র। উন্নয়নকে সামনে রেখেই এবারের নির্বাচন, তবে দীর্ঘদিন পর শ্যামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রার্থী বদল হতে, শ্যামপুরের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলেই অনেকেই মনে করছেন। তবে শাসক শিবিরের অন্য সুর, এবার আরও বেশি সংখ্যক মানুষের সমর্থন নিয়ে কেন্দ্র দখল করবে তৃণমূল কংগ্রেস এমনটাই আশাবাদী শাসক শিবির।
advertisement
advertisement
শ্যামপুর কেন্দ্রে বিধায়ক হিসেবে কালীপদ মণ্ডল দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। সরকারি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়নকে সামনে রেখেই এবার জয়ে আশাবাদী। এবার প্রবীণ নেতা কালিপদ মণ্ডলের পরিবর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামপুরের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী তথা দক্ষ সংগঠক নদেবাসী জানা। তার উপরই আস্থা রেখেছে দল আস্থা রাখছে কর্মীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তৃণমূল কংগ্রেস প্রার্থী অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, ছাত্র রাজনীতি থেকে উত্থান। এবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজের মানুষ এবং দলের একজন দক্ষ সংগঠক। তিনি ২০১৮ সালে প্রথম জেলা পরিষদ নির্বাচনে লড়াই করে জয়লাভ করেন। এরপর শ্যামপুর কেন্দ্র পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি পদে রয়েছেন। কেন্দ্রের দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব সামাল দিচ্ছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: তৃণমূলের বড় চমক! ২৫ বছরের রেকর্ড ভেঙে এই বিধানসভায় এল নতুন মুখ, শোরগোল বঙ্গ রাজনীতিতে
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement