advertisement

Malda News: মালদহে রক্তারক্তি কাণ্ড! বাঁশ চুরির প্রতিবাদ জানানোয় হাঁসুয়া নিয়ে হামলা, আহত একই পরিবারের ৩ জন

Last Updated:

Malda News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই জমি ও বাঁশ গাছ নিয়ে আহতদের সঙ্গে অভিযুক্ত প্রতিবেশীর ঝামেলা চলছিল। এদিন পরিস্থিতি চরম আকার নেয়। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জখম বাবা-মা-ছেলে।

বৈষ্ণবনগরে একই পরিবারের তিন সদস্যের উপর হামলার অভিযোগ
বৈষ্ণবনগরে একই পরিবারের তিন সদস্যের উপর হামলার অভিযোগ
মালদহ, জিএম মোমিনঃ বাঁশ গাছ কেটে বিক্রি করে দেওয়ার প্রতিবাদ করায় একই পরিবারের তিন সদস্যের উপর নৃশংস হামলার অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম মা, বাবা ও ছেলেকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মালদহের বৈষ্ণবনগর থানার মুন্সি টোলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,‌ আহতরা হলেন পরিতোষ মণ্ডল, তাঁর স্ত্রী মেনকা মণ্ডল এবং ছেলে বিশাল মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে জমি ও বাঁশ গাছ নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরেই প্রতিবেশী অভিজিৎ মণ্ডল অভিযুক্তদের সঙ্গে নিয়ে পরিতোষ মণ্ডলের বাড়ির বাঁশ গাছ কেটে বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে পরিতোষ মণ্ডল ও তাঁর পরিবার প্রতিবাদ জানান। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুনঃ এক রাতের শিলাবৃষ্টিতে সব শেষ! আলু-ভুট্টা-তামাক চাষে ব্যাপক ক্ষতি, কান্নায় ভেঙে পড়লেন মেখলিগঞ্জের কৃষকরা
আক্রান্তের পরিবারের ছোট ছেলে ঝন্টু মণ্ডল বলেন, “বাঁশ গাছ চুরির করার প্রতিবাদ করায় অভিযুক্তরা দলবল নিয়ে বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র হাঁসুয়া নিয়ে বাবাকে লক্ষ্য করে প্রথমে আক্রমণ করে, তাঁকে বাঁচাতে গেলে মা এবং দাদাকেও বেধড়ক মারধর করা হয়। তিনজনেই গুরুতর জখম হন।”
advertisement
advertisement
এদিকে এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনায় বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে‌ আক্রান্তের পরিবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের একাংশ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মালদহে রক্তারক্তি কাণ্ড! বাঁশ চুরির প্রতিবাদ জানানোয় হাঁসুয়া নিয়ে হামলা, আহত একই পরিবারের ৩ জন
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement