Ashok Bhattacharya: বামের ভোট আর রামে নয়! অভূতপূর্ব স্ট্র্যাটেজি তৈরি করছেন অশোক ভট্টাচার্য! CPIM এবার অন্য মেজাজে
- Reported by:RICKTIK BHATTACHARJEE
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ashok Bhattacharya: বামপন্থীরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। রামের ভোট কী এবারে ফিরবে বামের ঘরে? ভোটের আগে অশোক ভট্টাচার্যের মন্তব্য ঘুরে রাজনৈতিক মহলে জল্পনা।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বিধানসভা ভোটের প্রাক্কালে রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা বাড়ালেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, যে ‘রাম ভোট’ একসময় বাম শিবির ছেড়ে অন্যদিকে সরে গিয়েছিল, তার বড় অংশই আবার বামের দিকে ফিরতে পারে। অশোক ভট্টাচার্যের মতে, গত কয়েক বছরে রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তন হয়েছে।
একদিকে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এই দুইয়ের মাঝখানে বিকল্প হিসেবে আবার বামেদের কথাই ভাবছেন সাধারণ মানুষ। তিনি স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন, ২০১৯ সালের পর যে ভোটব্যাঙ্ক বামেদের থেকে সরে গিয়েছিল, বিশেষ করে হিন্দু ভোটের একটি অংশ, তা ধীরে ধীরে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিবর্তনই আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ ‘SIR-এ আরও অনেক নাম…’, প্রচারে রনংদেহী দিলীপের চরম হুঁশিয়ারি! এবারে খড়গপুরের জন্য অন্য প্ল্যান?
advertisement
একই সঙ্গে তাঁর দাবি, বামপন্থীরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না এবং সেই অবস্থানেই তারা অনড়। তাই মানুষের মধ্যে একটি বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, যা ভোটের ফলাফলেও প্রতিফলিত হতে পারে। ভোটের আগে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ‘রাম ভোট’ সত্যিই বামেদের ঘরে ফেরে কিনা, তা এখন দেখার বিষয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Mar 19, 2026 5:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Ashok Bhattacharya: বামের ভোট আর রামে নয়! অভূতপূর্ব স্ট্র্যাটেজি তৈরি করছেন অশোক ভট্টাচার্য! CPIM এবার অন্য মেজাজে










