advertisement

BJP Candidate: অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?

Last Updated:

BJP Candidate: অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ শ্যামপুর থেকে তাঁকে প্রার্থী করল বিজেপি৷ খড়্গপুর থেকে এর আগে প্রার্থী হয়েছিলেন হিরণ৷ দিলীপের গড় থেকে সেবার জয়ীও হয়েছিলেন তিনি৷

অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?
অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?
কলকাতা: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ অবশেষে প্রার্থী হলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়৷ শ্যামপুর থেকে তাঁকে প্রার্থী করল বিজেপি৷ খড়্গপুর থেকে এর আগে প্রার্থী হয়েছিলেন হিরণ৷ দিলীপের গড় থেকে সেবার জয়ীও হয়েছিলেন তিনি৷
যদিও এবারের খড়্গপুর সদর থেকে ফের প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ৷ এরপরেই জল্পনা শুরু হয়, হিরণের টিকিট না পাওয়া নিয়ে৷ যদিও দ্বিতীয় তালিকা সামনে আসতেই জল্পনায় ইতি৷ গতবারের বিজয়ী বিধায়ককে ফের প্রার্থী করল বিজেপি৷
আরও পড়ুন: ’২৬-এ হাইভোল্টেজ লড়াই ভবানীপুরে! ফের মুখোমুখি মমতা-শুভেন্দু, ‘ঘরের মাঠে’ জিততে দারুণ রণকৌশল তৃণমূলের
প্রসঙ্গত, সম্প্রতি হৃতিকা গিরি নামে এক মডেলকে হিরণের বিয়ের ঘটনায় বিতর্ক ছড়ায়। তিনি খড়্গপুরের প্রার্থী হতে না পারায় খুশি হয়েছিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা৷
advertisement
advertisement
বিজেপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষকেই যোগ্যতর প্রার্থী বলে মনে করেন বলেই জানালেন অনিন্দিতা। আক্ষরিক অর্থেই খুশি অনিন্দিতা জানান, ‘হিরণ শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কে আমাকে প্রতারিত করেনি খড়গপুরবাসীকেও প্রতারিত করেছে। যে প্রত্যাশা নিয়ে সেখানকার মানুষ তাঁকে ভোট দিয়েছিল কোনওটাই তিনি পূরণ করেননি। সেটা দল বুঝতে পেরেছে এবং দিলীপ ঘোষের মতো যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। মানুষ হিসেবে যে হিরণ একজন ভণ্ড সেটা নিশ্চয়ই দল বুঝতে পেরেছে। এই সিদ্ধান্তে আমি খুশি।” দ্বিতীয় প্রার্থী তালিকায় হিরণের নাম থাকার পর এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা৷
advertisement
আগেই দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছিল, হিরণ চট্টোপাধ্যায়কে আর খড়গপুর থেকে প্রার্থী করা হচ্ছে না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রত্যাশা পূরণ দাবাং দিলীপের। বিধানসভা প্রার্থী তালিকায় জয়ী বিধায়কদের প্রায় কাউকেই বঞ্চিত করেনি বিজেপি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Candidate: অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement