advertisement

South 24 Parganas News: ‘কাক গায়ে সাদা রং করলেই বক হয় না,’ আরাবুল ISF-এ যেতেই, পাল্টা তোপ শওকত মোল্লার

Last Updated:
ফুরফুরা শরীফে রাজনৈতিক মহলে বড় চমক। দীর্ঘদিনের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করলেন
1/6
দক্ষিণ ২৪ পরগনা,ভাঙড়, সুমন সাহা: ফুরফুরা শরীফে রাজনৈতিক মহলে বড় চমক। দীর্ঘদিনের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন আইএসএফে। যোগদান মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন তিনি।

2/6
আরাবুল ইসলাম দাবি করেন, ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ জন আহত হয়েছেন এবং সেই আহতদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জীবনতলা এলাকায় একটি গোপন আস্তানায় লুকিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘‘এই ধরনের অত্যাচার এবং অশান্তির প্রতিবাদেই আমি আইএসএফে যোগদান করেছি।’’

3/6
আইএসএফে যোগ দিয়ে তিনি আরও জানান, আগামী দিনে ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভা এলাকায় শান্তি ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য। দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবেন বলেও জানান। একই সঙ্গে নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে মানুষের ঐক্যের কথাও তুলে ধরেন তিনি।

4/6
অন্যদিকে, আরাবুল ইসলামের এই যোগদানকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তীব্র প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, আরাবুল ইসলামের অত্যাচারের কারণেই অনেক কর্মী আইএসএফে গিয়েছিল। আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি, তারা আবার তৃণমূলে ফিরে আসুক।

5/6
শওকত মোল্লা আরও বলেন, ‘‘আইএসএফ ভাঙড়ে আসার পর থেকেই এলাকায় অশান্তি বেড়েছে। তাঁর অভিযোগ, ২০২১ সালের আগে ভাঙড়ের মানুষ এত অশান্তি দেখেনি। আইএসএফ একটি ভয়ংকর দল, তারা এলাকায় অশান্ত পরিবেশ তৈরি করছে। ’’

6/6
আরাবুল ইসলামকে আক্রমণ করে তিনি কটাক্ষ করেন, ‘‘কাক গায়ে সাদা রং করলেই বক হয় না।’’ পাশাপাশি আরাবুলের অতীত বহিষ্কার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বোমা বিস্ফোরণ নিয়ে আরাবুলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শওকত মোল্লা জানান, ‘‘এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি সবসময় মানুষের সঙ্গে রয়েছি। বরং আইএসএফই এলাকায় অশান্তি ছড়াচ্ছে।’’ এই ঘটনাকে ঘিরে ভাঙড় ও ক্যানিং পূর্বে রাজনৈতিক উত্তেজনা চরমে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পাল্টাপাল্টি অভিযোগ যে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করবে, তা বলাই বাহুল্য।