advertisement

West Bengal Assembly Election 2026: 'এবার আর লাইট অফ হবে না, জয়ও আসবে না'! হাঁসন থেকে কাজলের টার্গেটে শুভেন্দু!

Last Updated:
West Bengal Assembly Election 2026: অভিনব কায়দায় ভোট প্রচার শুরু করলেন কাজল। কেকে কেটে দলের কর্মীদের খাইয়েই প্রথম টার্গেট শুভেন্দু অধিকারী।
1/5
সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। সামনের মাসের ২৩ এপ্রিল, প্রথম দফার নির্বাচন। এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। যেখানে ২৩ এপ্রিল ২৯৪টি আসনের মধ্যে ১৫০টির বেশি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা শুরু করে দিয়েছেন। ঠিক তেমনভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। সামনের মাসের ২৩ এপ্রিল, প্রথম দফার নির্বাচন। এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। যেখানে ২৩ এপ্রিল ২৯৪টি আসনের মধ্যে ১৫০টির বেশি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা শুরু করে দিয়েছেন। ঠিক তেমনভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণাই ছিল বড় চমক। হাঁসন বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় ফায়েজুল হক ওরফে কাজল শেখকে। এইদিন রামপুরহাট ২নং ব্লক-এর অন্তর্ভুক্ত তারাপীঠ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করেন কাজল শেখ। এরপরে নলহাটি ২নং ব্লক ভগলদীঘি হাইস্কুল ময়দানে কর্মিসভার আয়োজন করা হয়।
যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণাই ছিল বড় চমক। হাঁসন বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় ফায়েজুল হক ওরফে কাজল শেখকে। এইদিন রামপুরহাট ২নং ব্লক এর অন্তর্ভুক্ত তারাপীঠ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করেন কাজল শেখ। এরপরে নলহাটি ২নং ব্লক ভগলদীঘি হাইস্কুল ময়দানে কর্মিসভার আয়োজন করা হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
যেখানে কর্মীদের সঙ্গে বৈঠক করার পর নিজের হাতে দেওয়ার লিখলেন কাজল শেখ। প্রসঙ্গত কাজল শেখ বীরভূমের নানুর বিধানসভার অন্তর্ভুক্ত পাপুরি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার কাজল শেখ প্রথমে নিজের মা ও সন্তানদের গালে স্নেহের চুম্বন দিয়ে প্রচারকার্যে এবং কর্মিসভার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ভগলদিঘীতে এসে তিনি কেক কেটে কর্মী সমর্থকদের কেক খাইয়ে হাতে রং তুলে নিয়ে দেওয়াল লিখন শুরু করেন।
যেখানে কর্মীদের সঙ্গে বৈঠক করার পর নিজের হাতে দেওয়ার লিখলেন কাজল শেখ। প্রসঙ্গত কাজল শেখ বীরভূমের নানুর বিধানসভার অন্তর্ভুক্ত পাপুরি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার কাজল শেখ প্রথমে নিজের মা ও সন্তানদের গালে স্নেহের চুম্বন দিয়ে প্রচারকার্যে এবং কর্মিসভার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ভগলদিঘীতে এসে তিনি কেক কেটে কর্মী সমর্থকদের কেক খাইয়ে হাতে রং তুলে নিয়ে দেওয়াল লিখন শুরু করেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
অন্যদিকে, কাজল শেখের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়
অন্যদিকে, কাজল শেখের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয় " যতই কেক কেটে হাসিমুখে দেওয়াল লিখুন না কেন, শেষ হাসিটা ভারতীয় জনতা পার্টি হাসবে। বীরভূম জেলায় মোট ১১ টি বিধানসভার মধ্যে ১১ টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জিতবে।" সব মিলিয়ে ভোটের দিন ঘোষণা হতেই কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
যদিও এর পাশাপাশি ফায়েজুল হক ওরফে কাজল শেখ জানান
যদিও এর পাশাপাশি ফায়েজুল হক ওরফে কাজল শেখ জানান " এই বছর শুভেন্দু অধিকারী দুটি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে লাইট অফ করে বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন শুভেন্দু, তবে এ বছর কোনও লাইট অফ থাকবে না, তাই তিনি জিততে পারবেন না ভেবে ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
advertisement