advertisement

New Town Cash Recovery: অ্যাপ ক্যাপের ডিকি খুলতেই...তাড়া তাড়া নোট! খাস সিটি সেন্টারের কাছে, গ্রেফতার গুজরাতের বাসিন্দা

Last Updated:

New Town Cash Recovery: অ্যাপ ক্যাপের ডিকি খুলতেই দেখা গেল থরে থরে সাজানো টাকা৷ কোথা এল, কী জন্যে এত টাকা নিয়ে অ্যাব ক্যাবে সফর, জানতে আটক গুজরাতের ব্যক্তি

নিউটাউনে অ্যাব ক্যাবের ডিকি থেকে উদ্ধার থরে থরে রাখা টাকা
নিউটাউনে অ্যাব ক্যাবের ডিকি থেকে উদ্ধার থরে থরে রাখা টাকা
কলকাতা: ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ প্রার্থী তালিকাও ঘোষণা হচ্ছে দফায় দফায়৷ রাজ্যজুড়ে ভোটের আবহ৷ এর মাঝেই খাস কলকাতায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হল থরে থরে রাখা টাকা৷ শুক্রবার নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি অ্যাব ক্যাব থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে৷ ঘটনাচক্রে তিনি গুজরাতের বাসিন্দা৷ বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ সকাল থেকে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওৎ পেতে ছিল। একটি অ্যাব ক্যাব আটকে তল্লাশি চালায় পুলিশ। সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি এই টাকা নিয়ে আসছিলেন বলে জানা গিয়েছে। গুজরাতের বাসিন্দা সুরেশ ঠাকুর।
advertisement
advertisement
ওই ব্যক্তির দাবি, কলকাতার বড় বাজার থেকে টাকা নিয়ে আসছিলেন নিউটাউন। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করা হয়। গাড়ির তল্লাশিতে ২৫লক্ষ টাকা উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে সুরেশ ঠাকুরকে।
উল্লেখযোগ্য, ক’দিন আগে আলিপুরদুয়ার জেলায় নাকাতল্লাশির সময়ে বিপুল নগদ টাকা উদ্ধার হয়৷ অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি থেকে সন্দেহ হয়েছিল পুলিশের৷ গাড়ি দাঁড় করিয়ে চলে তল্লাশি৷ গাড়ি থেকে ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ৷ মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ৷ টাকার উৎস সম্পর্কে যদিও সঠিক প্রমাণপত্র পাওয়ার যায়নি৷
advertisement
গত ১৫ মার্চস পশ্চিমবঙ্গেস ঘোষণা হয়েছে ভোটের নির্ঘণ্ট৷ তার পর থেকেই রাজ্যে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি৷ নিয়ম অনুযায়ী, ৫০ হাজার টাকার অধিক নগদ অথবা ১০ হাজার টাকার অধিক মূল্যের সামগ্রী নিয়ে যাতায়াত করলে এগুলি সম্পর্কে সঠিক নথি বা প্রমাণ দেখানোর নির্দেশিকা রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Cash Recovery: অ্যাপ ক্যাপের ডিকি খুলতেই...তাড়া তাড়া নোট! খাস সিটি সেন্টারের কাছে, গ্রেফতার গুজরাতের বাসিন্দা
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement