advertisement

আজই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? কী জানাচ্ছে নির্বাচন কমিশন

Last Updated:

হাতে মাত্র ২১ দিন। এখনও পর্যন্ত কত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি বাকি? সময়ের মধ্যে কি কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? জানা গিয়েছে, শুক্রবারই বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারে।

শুক্রবারই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? (File Photo/AFP)
শুক্রবারই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? (File Photo/AFP)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ, শুক্রবারই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের সাপ্লিমেন্টরি তালিকা হবে না। যে যে বুথের অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই বুথগুলিরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। আজকের মধ্যেই সেই তালিকা জুডিশিয়াল অফিসারদের থেকে সম্পূর্ণভাবে পেয়ে গেলে প্রকাশ করে দেওয়া হবে। যখন সেই তালিকা পাওয়া যাবে বা যে সময়েই পাওয়া যাবে, সেই সময়েই নির্বাচন কমিশন সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করে দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুত নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের নয়া অফিসের নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন। শিপিং কর্পোরেশনে নয়া অফিস আগামী সোমবার থেকে পুরোদমে শুরু হলেও তার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টে চিন্তিত কমিশন। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের পর পর ত্রিস্তরিয় নিরাপত্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। শিপিং কর্পোরেশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দফতরে থাকবে এই নিরাপত্তার বেড়াজাল। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অফিস। ইন্টালিজেন্সের রিপোর্টের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সাপ্লিমেন্টারি তালিকা বের হবে সেখানে দুটি ‘কলাম’ বা ‘ঘর’ থাকবে ৷ একটি কলামে থাকবে ‘অ্যাডিশন (অর্থাৎ নাম যোগ)’ এবং অপরটিতে থাকবে ‘ডিলিটেড (অর্থাৎ নাম বাদ)’৷ ভোট ঘোষণার পর থেকেই জোর কদমে শুরু হয়েছে SIR-এর অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। একদিনে সর্বোচ্চ ২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে, ৭১০ বিচারকের অক্লান্ত পরিশ্রমে রেকর্ড সংখ্যক অভিযোগ নিষ্পত্তি সম্ভব হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আজই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? কী জানাচ্ছে নির্বাচন কমিশন
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement