Rekha Patra: বিজেপি-র প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই স্বমহিমায় বসিরহাটে হাজির রেখা পাত্র
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rekha Patra: দীর্ঘদিন তাকে সেভাবে প্রচারের আলোয় দেখা যায়নি, কার্যত রাজনৈতিক ময়দান থেকে কিছুটা দূরেই ছিলেন। তবে এবার বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বদলে গেল চিত্র।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই আবারও স্বমহিমায় ধরা দিলেন সন্দেশখালির রেখা পাত্র। গত লোকসভা নির্বাচনে চমক দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে এসেছিলেন তিনি। সেই সময় প্রচারে ঝড় তুললেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়তে হয় তাকে। এরপর দীর্ঘদিন তাকে সেভাবে প্রচারের আলোয় দেখা যায়নি, কার্যত রাজনৈতিক ময়দান থেকে কিছুটা দূরেই ছিলেন। তবে এবার বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বদলে গেল চিত্র।
সকাল থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। লাড্ডু হাতে নিয়ে মিষ্টিমুখ করাতে দেখা যায় রেখা পাত্রকে। অনেকেই মনে করছেন, নতুন করে সংগঠনকে শক্তিশালী করতেই এবার আগেভাগেই মাঠে নেমে পড়েছেন তিনি।
advertisement
শুধু উদযাপনেই থেমে থাকেননি, শুরু করেছেন রাজনৈতিক বার্তা দেওয়াও। এদিন তিনি রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে কটাক্ষ করে বলেন, এই প্রকল্পে সাধারণ মানুষকে যথেষ্ট সুবিধা দেওয়া হচ্ছে না। তার দাবি, তাদের সরকার ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তিনি আরও জানান, এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করাই তার মূল লক্ষ্য।
advertisement
স্থানীয় সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে সমাধানের আশ্বাস দেন তিনি। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়গুলিকেও সামনে এনে প্রচারের রূপরেখা তৈরি করছেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের পর কিছুটা নীরব থাকলেও এবার বিধানসভা ভোটকে সামনে রেখে ফের সক্রিয় হয়ে উঠেছেন রেখা পাত্র। ফলে বসিরহাট মহকুমার রাজনৈতিক সমীকরণে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Basirhat,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 20, 2026 3:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rekha Patra: বিজেপি-র প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই স্বমহিমায় বসিরহাটে হাজির রেখা পাত্র









