advertisement

IAS-IPS Transfer case: রাজ্যের IAS, IPS-দের স্থানান্তর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাই কোর্ট

Last Updated:

IAS-IPS Transfer case: রাজ্যের IAS, IPS-দের স্থানান্তর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাই কোর্ট। সামনেই নির্বাচন, দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে, নির্বাচনের প্রচারও শুরু করে দিয়েছে সব দলগুলি। সেই আবহেই প্রশাসনের কাজ ব্যহত করে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে রাজ্যের IPS, IAS-দের।

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা: রাজ্যের IAS, IPS-দের স্থানান্তর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাই কোর্ট। সামনেই নির্বাচন, দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে, নির্বাচনের প্রচারও শুরু করে দিয়েছে সব দলগুলি। সেই আবহেই প্রশাসনের কাজ ব্যহত করে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে রাজ্যের IPS, IAS-দের।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অর্ক নাগ। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে খবর, আগামী সোমবার জনস্বার্থ মামলার শুনানি হবে।
advertisement
এই মামলায় হাই কোর্টে সওয়াল করেন সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি সওয়াল করেন, “নির্বাচন পরিচালনার কাজ নির্বাচন কমিশনের। প্রশাসনিক কাজের ক্ষতি করে আমলা, পুলিশ কর্তা বদল কেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিক হাই কোর্ট”। হাই কোর্টের প্রধান বিচারপতি মামলা দায়ের করে সোমবার শুনানির অনুমতি দিয়েছে।
advertisement
প্রসঙ্গত, শুক্রবারই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে পারে বলে খবর। গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের সাপ্লিমেন্টরি তালিকা হবে না। যে যে বুথের অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই বুথগুলিরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে।
advertisement
আজকের মধ্যেই সেই তালিকা জুডিশিয়াল অফিসারদের থেকে সম্পূর্ণভাবে পেয়ে গেলে প্রকাশ করে দেওয়া হবে। যখন সেই তালিকা পাওয়া যাবে বা যে সময়েই পাওয়া যাবে, সেই সময়েই নির্বাচন কমিশন সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করে দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুত নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
IAS-IPS Transfer case: রাজ্যের IAS, IPS-দের স্থানান্তর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাই কোর্ট
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement