Accident News: রায়দিঘিতে ভয়ঙ্কর দুর্ঘটনা! দুরন্ত গতি কাড়ল প্রাণ, ভবঘুরেকে বাঁচাতে গিয়ে যমের দুয়ারে ২ যুবক

Last Updated:

South 24 Parganas Accident: ইদের আগের রাতে রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের।

রায়দিঘি থানা
রায়দিঘি থানা
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: খুশির ইদের আবহে রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২। নিহত দুই যুবকের নাম জুলাস জ্বালানি ও সামিম বৈদ্য। অতিরিক্ত গতিতে বাইক চালানোর জেরেই এমন পরিণতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রায়দিঘির বৈদ্য পাড়ার কাছে এই ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর ওই ২ যুবককে রায়দিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। দু’জনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। নিহতের মধ্যে এক জনের বাড়ি শখের মোড় ও অন্য জনের মহিষগোটে। জানা যাচ্ছে, একটি ভবঘুরেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই যমের মুখে গিয়ে পড়েছেন দুই যুবক। ওই ভবঘুরের কিছু হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকে খুন! অভিযুক্ত প্রবীণকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা ঝাড়গ্রামে
যদিও গাড়িতে অতিরিক্ত গতি ছিল বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রবল গতি শেষ মুহূর্তে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। দক্ষিণ ২৪ পরগনার জেলার রায়দিঘির বৈদ্য পাড়ার কাছে এই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন সেখানে। ওই এলাকাতে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীদের। ফলে এলাকাটিকে দুর্ঘটনাপ্রবণ বলে ঘোষণা করার দাবি তুলেছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার পর পথ নিরাপত্তা আরও জোরদার করার সংকল্প নিয়েছে পুলিশ। লাগাতার প্রচারের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাইক আরোহী ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ওই এলাকায় নাকা চেকিংয়ের দাবিও তুলেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident News: রায়দিঘিতে ভয়ঙ্কর দুর্ঘটনা! দুরন্ত গতি কাড়ল প্রাণ, ভবঘুরেকে বাঁচাতে গিয়ে যমের দুয়ারে ২ যুবক