advertisement

Jhargram News: স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকে খুন! অভিযুক্ত প্রবীণকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা ঝাড়গ্রামে

Last Updated:

Jhargram News: স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকে খুন। অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল ঝাড়গ্রাম আদালত।

প্রতিবেশীকে খুনের অপরাধে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল ঝাড়গ্রাম আদালত
প্রতিবেশীকে খুনের অপরাধে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল ঝাড়গ্রাম আদালত
প্রতিবেশীকে খুনের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। ১৯ মার্চ, বৃহস্পতিবার সাজা ঘোষণা করেছেন ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি অরবিন্দ মিশ্র। ১৩ বছর আগের খুনের মামলায় অবশেষে রায় ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আদালত। সাজাপ্রাপ্তের নাম বিনোদ হাঁসদা।
স্ত্রীর সঙ্গে প্রতিবেশী বিহারী মুর্মুর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহ করে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন দোষী বিনোদ। খুনের পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের অপরাধেও দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। সরকারি আইনজীবী প্রবীর পাল জানান, স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে বিহারী মুর্মুকে খুন করেছিল বিনোদ, আদালতে তা প্রমাণিত হয়েছে।
আরও পড়ুনঃ ছাব্বিশের নির্বাচনী উত্তাপের মাঝে বালুরঘাটে বিরল দৃষ্টান্ত! রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে একই মঞ্চে তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী
খুনের ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। স্ত্রীর সঙ্গে প্রতিবেশী বিহারী মুর্মুর পরকীয়া চলছে বলে সন্দেহ শুরু হয় বিনোদের। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে ছিল। ৯ নভেম্বর, ২০১৩ রাতে বিহারী প্রতিবেশী বিনোদের বাড়িতে যান। সেই রাত থেকে নিখোঁজ হয়ে যান বিহারী। পরিবার বহু খোঁজাখুঁজি করে। দু’দিন পর ১১ নভেম্বর ঝাড়গ্রাম থানার অন্তর্গত আঁধারিশোল গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার পর বিহারীর দেহ। এরপরেই থানায় খুনের মামলা দায়ের করে নিহতের পরিবার। শুরু হয় তদন্ত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ লাটাগুড়ির রাস্তায় সঙ্গীহীন হাতির ‘দুষ্টুমি’! থমকে পরপর গাড়ি, দেখুন রোমাঞ্চকর দৃশ্য
তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে বিনোদ হাঁসদাকে। সেই সময় তার বয়স ছিল ৫০ বছর। বিহারী খুনের মামলা ঝাড়গ্রাম এসিজেএম আদালত হয়ে ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে স্থানান্তরিত হয়। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে বিচারপতি অরবিন্দ মিশ্র রায় দিয়েছেন, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বিহারীকে খুন করেছে বিনোদ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকে খুন! অভিযুক্ত প্রবীণকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা ঝাড়গ্রামে
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement