advertisement

তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে দশ বড় প্রতিশ্রুতি! দেখুন ভিডিও

Last Updated: Mar 20, 2026, 21:29 IST

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস৷এ দিন কালীঘাটে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের চেয়ারপার্সন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘বাংলার জন্য দিদির দশ প্রতিজ্ঞা৷’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যা বলি সেটা করে দেখাই৷ বাংলার আর কোনও উন্নয়ন বাকি আছে বলে মনে হয় না৷ আগামী দু এক বছরে আমরা চাইব সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব৷ প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেবো৷ বিধবা এবং প্রবীণদের ভাতা কিছু বাকি আছে, যাঁদের বাকি আছে সেটাও অনুমোদন দেওয়া হবে৷ আমাদের অঙ্গীকারের৷ লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি৷ যাঁরা বলছে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেবে, তাঁরা এখন বলছে ভোটে জিতলে আর টাকা দেবে না৷ যুবসাথী প্রকল্পে আমরা ২১ থেকে ৪০ বছর বয়সিদের হাত খরচের জন্য আমরা ১৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি৷ আমরা ২ কোটি ছেলেমেয়েকে চাকরি দিয়েছি৷’

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে দশ বড় প্রতিশ্রুতি! দেখুন ভিডিও
advertisement
advertisement