advertisement

Rinku Majumdar: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া

Last Updated:

নিউটাউনট-রাজারহাটের থেকে লড়তে চেয়েছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু! কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল, তাঁর নাম নেই! ক্ষুব্ধ রিঙ্কু ঘোষ! সোজা হাজির হলেন সল্টলেকে বিজেপির দফতরে! জানালেন, পার্টির সঙ্গে আলোচনা করবেন

Rinku Majumdar
Rinku Majumdar
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। জমা দিয়েছিলেন নিজের বায়োডেটাও! কিন্তু বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায় ওই আসনে অন্য প্রার্থীর নাম ঘোষণা হতেই মন ভাঙল রিঙ্কুর! এবার রিঙ্কু হাজির সল্টলেকের বিজেপি দফতরে। শুক্রবার বিজেপি দফতরে এসে তিনি নিজেই জানালেন, প্রার্থী হওয়ার বিষয়ে পার্টি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতেই সল্টলেকের বিজেপি দফতরে আসা।
রিঙ্কু জানিয়েছেন, নিজের ক্ষোভের কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি। রিঙ্কুর ভাষায়, ” আমি পার্টির কাছে আবেদন করেছিলাম প্রার্থী হতে চেয়ে। আমি দীর্ঘদিনের কর্মী। রাজারহাট নিউটাউন এলাকার ভোটার। আমি সেখান থেকে প্রার্থী হতে চাই, লড়তে চাই। দিলীপ ঘোষের সঙ্গে আমার নাম যুক্ত হয়েছে গত প্রায় এক বছর। তার অনেক আগে থেকেই আমি পার্টির সঙ্গে যুক্ত।  রাজারহাট-নিউটাউনে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।”
advertisement
দিলীপ ঘরণী আরও জানান, ” পার্টির কাছে জানিয়েছি! নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, দাদাকে জেতান, দাদার হয়ে কাজ করুন। আমি বলেছি, দাদার যা ক্ষমতা আছে,. তাতে আমার সহযোগিতার প্রয়োজন নেই। শুধুমাত্র নিউটাউন কেন্দ্র নয়, একাধিক কেন্দ্রে দেখা যাচ্ছে পরিবারতন্ত্রকে মজবুত করার প্রবণতা। অধিকারী পরিবার, সিং পরিবার… এক পরিবার থেকে দু’জন, চারজন টিকিট পেয়েছে। নিয়ম সকলের জন্য এক হওয়া উচিৎ, এটাও জানিয়েছি পার্টিকে। আগামিদিনে দিলীপ ঘোষের হয়ে খড়্গপুরে নিশ্চয়ই যাব ভোট-প্রচারে। ইতিমধ্যেই দলের কর্মী সমর্থকরা সেখানে গিয়ে প্রচারের কথা জানিয়েছেন। আমিও নিশ্চয়ই যাব।”
advertisement
advertisement
এ বারের বিধানসভা ভোটে প্রাক্তন বিধায়ক দিলীপকে তাঁর পুরনো কেন্দ্র খড়্গপুরে প্রার্থী করা হলেও বাদ পড়েছেন রিঙ্কু। যে হেতু সাংগঠনিক প্রথা মেনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থিতালিকা চূড়ান্ত করেন, তাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছেই তিনি ক্ষোভ জানিয়ে এসেছেন বলে দাবি রিঙ্কু মজুমদারের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rinku Majumdar: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
Next Article
advertisement
Rinku Majumdar: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
  • ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু মজুমদার

  • পার্টির সঙ্গে আলোচনা করতে সল্টলেকের বিজেপি দফতরে রিঙ্কু

  • দিলীপের প্রচারে খড়্গপুরেও যাবেন রিঙ্কু

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement