advertisement

Rachana Banerjee: নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে

Last Updated:

Hooghly News:বিদেশ বসু ও দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গিয়ে তিনি স্পষ্ট করেন, দলের প্রত্যেক কর্মী ও নেতার এখন একটাই লক্ষ্য, নতুন মুখদের জেতাতে সর্বশক্তি দিয়ে লড়াই করা।

+
রচনা

রচনা ব্যানার্জী 

হুগলি: হুগলির রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন প্রার্থীদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে মজবুত করার বার্তা দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিদেশ বসু ও দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গিয়ে তিনি স্পষ্ট করেন, দলের প্রত্যেক কর্মী ও নেতার এখন একটাই লক্ষ্য, নতুন মুখদের জেতাতে সর্বশক্তি দিয়ে লড়াই করা।
রচনা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হয়েছে। আগামী বেশ কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় রেখে প্রার্থীদের পাশে থাকতে হবে। সপ্তগ্রামের প্রার্থী বিদেশ বসুর সমর্থনে প্রচারও করেন তিনি। তাঁর কথায়, নতুন প্রার্থীদের সামনে সুযোগ তৈরি করে দিতে পারলেই এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।
advertisement
advertisement
একই সঙ্গে কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করতে। অন্যদিকে প্রচারে উপস্থিত দেবাংশু ভট্টাচার্য ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল যেভাবে নতুন প্রার্থীদের সামনে নিয়ে আসছে, তাতে মানুষের আস্থা আরও বাড়বে। তিনি দাবি করেন, উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগই এই নির্বাচনে তাঁদের প্রধান শক্তি। সব মিলিয়ে, নতুন প্রার্থীদের কেন্দ্র করে ঐক্যের বার্তা তুলে ধরলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, দল ও মানুষের সম্মিলিত শক্তিতেই এই লড়াইয়ে সাফল্য আসবে, আর সেই লক্ষ্যেই এখন একসঙ্গে মাঠে নেমেছে গোটা সংগঠন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rachana Banerjee: নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement