advertisement

Nadia News: চড়া সুদের টোপে গ্রামের সহজ-সরল গৃহবধূরা! ‘চিটফান্ড’ স্টাইলে বড়সড় জালিয়াতি, ব্যাপক শোরগোল নদিয়ায়

Last Updated:

Nadia News: টাকা জমালেই মিলবে মোটা টাকা রিটার্ন—এই প্রলোভনে পা দিয়েই বিপত্তি। নদিয়ায় এক ভুয়ো সংস্থার খপ্পরে পড়ে হাজার হাজার টাকা খোয়ালেন কয়েকশ মহিলা। টাকা ফেরতের দাবিতে উত্তাল এলাকা, তদন্তে নেমেছে পুলিশ।

প্রতারিত মহিলারা
প্রতারিত মহিলারা
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সপ্তাহে সপ্তাহে টাকা জমা দিলে বছরের শেষে মিলবে জমা টাকার উপর চড়া সুদ, আর এই লোভেই পা বাড়িয়ে হাজার হাজার টাকার প্রতারণার শিকার হলেন শান্তিপুরের একাধিক মহিলা, সমস্যার সমাধান ও প্রতারিত টাকা ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের প্রতারিত মহিলাদের। রাজ্যে চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনার পরেও এখনও কোথাও কোথাও নতুন করে বিভিন্ন উপায়ে চলে একই ধরনের মানুষকে প্রতারণা করার কারবার।
প্রতারকদের নতুন ফন্দি হয়ে উঠেছে স্বল্প সঞ্চয় ও অধিক সুদ, আর তাদের এই প্রতারনার টার্গেট হন এলাকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা, শুরুতে এলাকার মহিলাদের কয়েকজনকে নিয়ে তারা একটি গ্রুপ বা দল তৈরি করে আর সপ্তাহে সপ্তাহে টাকা জমানোর প্ল্যান দিয়ে সাধারণ মানুষকে প্রলভন দেখিয়ে নিজেদের কাজ স্বার্থসিদ্ধ করে।
advertisement
advertisement
আর এমনই এক প্রতারক চক্রের শিকার হলেন শান্তিপুরের একাধিক মহিলা। শান্তিপুর সুত্রাগড় দুই নং কলোনীর বাসিন্দা স্বপ্না দেবনাথ বলেন, “আমি সপ্তাহের বৃহস্পতিবার করে টাকা দিতাম, বলেছিল এক বছর পরে সুদ সমেত ফেরত দেবে, কিন্তু মেয়াদ শেষ হলেও টাকা দেয়নি, যারা টাকা নিতে আসত কেউ ফোন তুলছে না, একজনের ফোন বন্ধ। সংস্থার নাম, কোথায় ঠিকানা, কিছুই নাকি তাদের জানা নেই, সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে গোষ্ঠী তৈরি করে টাকা জমিয়েছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, আনুমানিক ছয় হাজার টাকা জমেছিল। শুধু তার নয় ২ নং কলোনীর অপর মহিলা মুনমুন দেবনাথ বলেন, “আমরা বিশ্বাস করে টাকা জমাতাম, কিন্তু এমন হবে বুঝতে পারিনি, যারা টাকা নিতে আসত তাদের মধ্যে এক মহিলার নাম অর্পিতা, তার বাড়ি কোথায় তাও জানি না। আমার নিজের জমানো ছিল প্রায় ছ’হাজার টাকা।” তিনি জানান কারও কারও ১০-১৫ হাজার টাকাও জমানো ছিল।
advertisement
প্রতারিত মহিলারা জানান, তাদের গোষ্ঠীতে ২০ জন মতো আছেন, এমন আরও বহু গোষ্ঠী আছে, আর প্রতারকদের গ্রেফতারের দাবীতে এদিন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে, তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: চড়া সুদের টোপে গ্রামের সহজ-সরল গৃহবধূরা! ‘চিটফান্ড’ স্টাইলে বড়সড় জালিয়াতি, ব্যাপক শোরগোল নদিয়ায়
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২১ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন কেমন যাবে আজকের দিন ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement