advertisement

WB Assembly Election 2026: ভোট ঘোষণার পরই মেগা অ্যাকশন! যা করছে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ, সাময়িক ভোগান্তি ছাপিয়ে খুশিতে আমজনতা

Last Updated:

West Bengal Assembly Election 2026: সীমান্তবর্তী এলাকা দাঁতনে ভোটের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা। বহিরাগত অনুপ্রবেশ ও অবৈধ কারবার রুখতে ২৪ ঘণ্টা নাকা চেকিং শুরু করেছে পুলিশ প্রশাসন। সন্দেহভাজন প্রতিটি গাড়ি ও ব্যক্তিকে তল্লাশি করেই এলাকায় ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

+
নাকা

নাকা তল্লাশি 

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর মাত্র একমাস বাকি। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালান হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এই প্রেক্ষাপটে পশ্চিম মেদিনীপুর জেলার আন্তঃরাজ্য সীমানা এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
জেলার দাঁতন থানার অন্তর্গত সোনাকনিয়া এলাকায় জাতীয় সড়কের উপর বসান হয়েছে বিশেষ নাকা চেকিং পয়েন্ট।  নির্বাচন কমিশন-এর তত্ত্বাবধানে এখানে ২৪ ঘণ্টা ধরে চলছে কড়া নজরদারি। এই চেকিংয়ে অংশ নিচ্ছেন রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত প্রতিটি প্রাইভেট গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে, যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
advertisement
advertisement
প্রশাসনের তরফে জানান হয়েছে, নির্বাচনের আগে অবৈধভাবে টাকা বা সামগ্রী পরিবহন রুখতেই এই ধরনের চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা হওয়ায় অন্য রাজ্য থেকে বেআইনি অর্থ বা সামগ্রী ঢোকার সম্ভাবনা বেশি থাকে। তাই এই এলাকায় নজরদারি আরও কড়া করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের আগে ও ভোট চলাকালীন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই নাকা চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত বাহিনীও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাড়ির মালিক, সওয়ারিরা জানিয়েছেন, প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও তারা এই উদ্যোগকে সমর্থন করছেন। তাঁদের মতে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের কড়া ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান হয়েছে। সব মিলিয়ে, নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। দাঁতনের সোনাকনিয়ায় এই নাকা চেকিং তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা আসন্ন ভোটকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বড় ভূমিকা নেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোট ঘোষণার পরই মেগা অ্যাকশন! যা করছে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ, সাময়িক ভোগান্তি ছাপিয়ে খুশিতে আমজনতা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২১ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন কেমন যাবে আজকের দিন ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement