advertisement

রাজনীতি ছাড়বেন রিঙ্কু? 'সবার জন্য নিয়ম এক হওয়া উচিত ...' ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!

Last Updated:

প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রকাশ্যে ক্ষোভ। নিউটাউন-রাজারহাট কেন্দ্র থেকে লড়ার আশা থাকলেও দ্বিতীয় দফার তালিকায় নাম না থাকায় অসন্তুষ্ট দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সেই ক্ষোভ নিয়েই সোজা সল্টলেকের বিজেপি দফতরে পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেন তিনি।

রাজনীতি ছাড়বেন রিঙ্কু? 'সবার জন্য নিয়ম এক হওয়া উচিত ...' ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!
রাজনীতি ছাড়বেন রিঙ্কু? 'সবার জন্য নিয়ম এক হওয়া উচিত ...' ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!
প্রার্থী তালিকা প্রকাশের পরই ক্ষোভের বিস্ফোরণ। নিউটাউন-রাজারহাট থেকে লড়ার ইচ্ছা ছিল, কিন্তু নাম নেই তালিকায়। সেই আক্ষেপ নিয়েই সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আগেই বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন রিঙ্কু মজুমদার। নিজের বায়োডেটাও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, নিউটাউন-রাজারহাট কেন্দ্রে তাঁর নাম নেই। এরপরই প্রকাশ্যে আসে তাঁর ক্ষোভ।
শুক্রবার সল্টলেকের বিজেপি দফতরে হাজির হয়ে রিঙ্কু জানান, প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতেই তিনি সেখানে এসেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকার পরও তাঁকে প্রার্থী করা হয়নি, যা তাঁর কাছে হতাশাজনক।
রিঙ্কুর দাবি, তিনি রাজারহাট-নিউটাউন এলাকার ভোটার এবং সেখান থেকেই লড়তে চেয়েছিলেন। তাঁর কথায়, “আমি পার্টির কাছে আবেদন করেছিলাম প্রার্থী হতে চেয়ে। আমি দীর্ঘদিনের কর্মী। দিলীপ ঘোষের সঙ্গে আমার নাম যুক্ত হওয়ার অনেক আগেই আমি দলের সঙ্গে যুক্ত।” একইসঙ্গে ওই কেন্দ্রে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও তোলেন তিনি।
advertisement
advertisement
এখানেই থেমে থাকেননি রিঙ্কু। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে পরিবারতন্ত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। “একই পরিবার থেকে একাধিক টিকিট দেওয়া হচ্ছে। নিয়ম সবার জন্য এক হওয়া উচিত,” বলেন তিনি।
advertisement
রিঙ্কু জানিয়েছেন, নিজের ক্ষোভের কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি। রিঙ্কুর ভাষায়, ”আমি পার্টির কাছে আবেদন করেছিলাম প্রার্থী হতে চেয়ে। আমি দীর্ঘদিনের কর্মী। রাজারহাট নিউটাউন এলাকার ভোটার। আমি সেখান থেকে প্রার্থী হতে চাই, লড়তে চাই। দিলীপ ঘোষের সঙ্গে আমার নাম যুক্ত হয়েছে গত প্রায় এক বছর। তার অনেক আগে থেকেই আমি পার্টির সঙ্গে যুক্ত। রাজারহাট-নিউটাউনে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।”
advertisement
তবে ক্ষোভ থাকলেও দলীয় শৃঙ্খলার কথাও উল্লেখ করেছেন রিঙ্কু। জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ খড়্গপুর থেকে প্রার্থী হয়েছেন, সেখানে তাঁর হয়ে প্রচারে তিনি যাবেন। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর কথা ভেবেছেন।
বিজেপির প্রার্থী তালিকা কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত করে—এই প্রথার কথা উল্লেখ করে রিঙ্কু জানান, তাঁর ক্ষোভের কথা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছে দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে—দলের অন্দরে কি অসন্তোষ বাড়ছে? প্রার্থী বাছাই নিয়ে কি তৈরি হচ্ছে নতুন বিতর্ক?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনীতি ছাড়বেন রিঙ্কু? 'সবার জন্য নিয়ম এক হওয়া উচিত ...' ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২১ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন কেমন যাবে আজকের দিন ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement