advertisement

North Bengal Weather Update: ঘূর্ণাবর্তের জেরে রাতভর বৃষ্টি, দমকা হাওয়ায় পারদ পতন! ইদে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জানালো হাওয়া অফিস

Last Updated:
North Bengal Weather Update Today: প্রবল গরমে স্বস্তি নিয়ে এল অকাল বৃষ্টি! ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ইদ উল ফিতরের দিনেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে? বিস্তারিত জানুন
1/5
মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর প্রদেশের ঘূর্ণাবর্ত এবং নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ ও অসমের উপর দিয়ে বিস্তৃত হওয়ার পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যের পরিমণ্ডলে। আর এর প্রভাবেই রাজ্যের অধিকাংশ জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের পাশাপাশি ঝড়-বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার বিকালের পর থেকে শুরু হওয়া এমন দুর্যোগে রাতভর বৃষ্টি, দমকা হাওয়ায় জেলায় জেলায় নেমেছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে আজ শনিবার ইদের দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া জানালো হাওয়া অফিস। (তথ্য: পার্থপ্রতিম সরকার)

2/5
উত্তরবঙ্গের শিলিগুড়িতে মেঘলা আকাশের পাশাপাশি আজ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রার পারদ এদিন নিম্নমুখী। শিলিগুড়ির পাশাপাশি মেঘে ঢাকা দার্জিলিং। কোথাও কোথাও আবার কুয়াশার দেখাও মিলেছে। দার্জিলিঙেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার। একইভাবে আকাশ মেঘলা এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পংয়ে।

3/5
ডুয়ার্সে রাতভর বৃষ্টির পাশাপাশি আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে আকাশ মেঘলা। রাতে বৃষ্টিতে ভিজেছে ইসলামপুর। সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইভাবে রাতে বৃষ্টির পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গঙ্গারামপুরেও। দক্ষিণ দিনাজপুরের আকাশও আজ মেঘলা।

4/5
উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আকাশ সকাল থেকে মেঘলা এবং দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকলেও আকাশ পরিষ্কার রয়েছে কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে বৃষ্টি হলেও হতে পারে।

5/5
আবহাওয়া দফতরের এদিনের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে ছিল ৯ ডিগ্রি, কালিম্পংয়ে তাপমাত্রার পারদ ছিল ১১ ডিগ্রি। অন্যদিকে জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরের গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। (তথ্য: পার্থপ্রতিম সরকার)